অর্থ আত্মসাতের দায়ে মণিপুরী ললিতকলা একাডেমির উপ-পরিচালককে অব্যাহতি

অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় মৌলভীবাজারের মণিপুরী ললিতকলা একাডেমির উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রভাস চন্দ্র সিংহকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বুধবার (১১ মার্চ) মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল স্বাক্ষরিত অফিস আদেশের মাধ্যমে তার পরিবর্তে একাডেমির প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে সোমবার (৯ মার্চ) সাংস্কৃতিকবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শিউলী হরি স্বাক্ষরিত একটি চিঠিতে একাডেমির উপ-পরিচালকের পদ থেকে প্রভাস চন্দ্র সিংহকে সরিয়ে দেওয়া হয়। একাডেমি সূত্রে জানা যায়, গত জুলাই মাসে প্রভাস চন্দ্র সিংহের বিরুদ্ধে শিল্পীদের সম্মানী ভাতা আত্মসাতের অভিযোগ ওঠে। এ বিষয়টি নিয়ে জেলা প্রশাসক তদন্ত করেন। তদন্তের দায়িত্বে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আসমা সুলতানা নাসরীন। গত ৫ জানুয়ারি তদন্ত রিপোর্ট প্রকাশ করা হয়। রিপোর্টে অভিযুক্ত ও অভিযোগকারীদের লিখিত জবানবন্দি ও সংশ্লিষ্ট কাগজপত্র পর্যালোচনায় বর্ণিত অভিযোগটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। এর আগে ২০২৪ সালের ২৮ নভেম্বর প্রভাস চন্দ্র সিংহকে এক

অর্থ আত্মসাতের দায়ে মণিপুরী ললিতকলা একাডেমির উপ-পরিচালককে অব্যাহতি

অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় মৌলভীবাজারের মণিপুরী ললিতকলা একাডেমির উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রভাস চন্দ্র সিংহকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

বুধবার (১১ মার্চ) মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল স্বাক্ষরিত অফিস আদেশের মাধ্যমে তার পরিবর্তে একাডেমির প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে সোমবার (৯ মার্চ) সাংস্কৃতিকবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শিউলী হরি স্বাক্ষরিত একটি চিঠিতে একাডেমির উপ-পরিচালকের পদ থেকে প্রভাস চন্দ্র সিংহকে সরিয়ে দেওয়া হয়।

একাডেমি সূত্রে জানা যায়, গত জুলাই মাসে প্রভাস চন্দ্র সিংহের বিরুদ্ধে শিল্পীদের সম্মানী ভাতা আত্মসাতের অভিযোগ ওঠে।

এ বিষয়টি নিয়ে জেলা প্রশাসক তদন্ত করেন। তদন্তের দায়িত্বে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আসমা সুলতানা নাসরীন। গত ৫ জানুয়ারি তদন্ত রিপোর্ট প্রকাশ করা হয়। রিপোর্টে অভিযুক্ত ও অভিযোগকারীদের লিখিত জবানবন্দি ও সংশ্লিষ্ট কাগজপত্র পর্যালোচনায় বর্ণিত অভিযোগটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়।

এর আগে ২০২৪ সালের ২৮ নভেম্বর প্রভাস চন্দ্র সিংহকে একাডেমির উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও ভিডিও বিভাগের দায়িত্ব প্রদান করা হয় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে। প্রভাস চন্দ্র সিংহকে একাডেমির এই দায়িত্ব দেওয়ার পর ২০২৪ সালের ১ ডিসেম্বর একাডেমির নৃত্য প্রশিক্ষক, বাদ্যযন্ত্র প্রশিক্ষক, নাট্য প্রশিক্ষক, ক্ষুদ্র নৃগোষ্ঠী সংগীত প্রশিক্ষক ও অফিস সহায়ক জেলা প্রশাসকের মাধ্যমে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে প্রভাস চন্দ্র সিংহকে পরিচালকের দায়িত্ব না দেওয়ার জন্য চিঠি পাঠান।

ওই চিঠিতে বলা হয়, বিভিন্ন সময়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও উৎসবাদী প্রশিক্ষণ দেওয়া হলে বিল তার নামে উত্তোলন করা হয়। চিঠিতে আরও উল্লেখ করা হয়, প্রভাস চন্দ্র সিংহ শিল্পীদের নামে-বেনামে টাকা উত্তোলন করে সম্মানী সঠিকভাবে প্রদান করেননি।

এ বিষয়ে প্রভাস চন্দ্র সিংহ বলেন, আমাকে আমার পূর্বের পদে একাডেমির গবেষণা বিষয়ক কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে। একাডেমির পরিচালক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

একাডেমির দায়িত্বপ্রাপ্ত পরিচালক কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, একাডেমির পরিচালক নিয়োগ হওয়ার আগ পর্যন্ত আমাকে মণিপুরী ললিতকলা একাডেমির পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।

এম ইসলাম/কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow