অর্থনৈতিক লড়াইয়ে যুক্তরাষ্ট্রের কার্ড ফুরিয়ে আসছে : গালিবাফ

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইরানের সঙ্গে চলমান অর্থনৈতিক টানাপড়েনে যুক্তরাষ্ট্র তার বেশিরভাগ কৌশল ইতোমধ্যে ব্যবহার করে ফেলেছে। তার মতে, তেহরানের হাতে এখনও উল্লেখযোগ্য শক্তিশালী কার্ড অবশিষ্ট রয়েছে। রোববার (২৬ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ উভয় পক্ষের অর্থনৈতিক কার্ড তুলে ধরেন এবং যুক্তরাষ্ট্রের প্রাধান্যের দাবিকে খারিজ করে দেন। তিনি ইরানের সরবরাহভিত্তিক কৌশল হরমুজ প্রণালি, বাব এল-মান্দেব প্রণালি এবং তেল পাইপলাইনেরর সঙ্গে যুক্তরাষ্ট্রের চাহিদাভিত্তিক পদক্ষেপ যেমন কৌশলগত তেল মজুদ ব্যবহার, চাহিদা নিয়ন্ত্রণ এবং মূল্য সমন্বয়ের তুলনা করেন।  গালিবাফ বলেন, ইরানের কিছু গুরুত্বপূর্ণ কার্ড এখনও ব্যবহার করা হয়নি, অন্যদিকে যুক্তরাষ্ট্র তার বেশ কয়েকটি পদক্ষেপ ইতোমধ্যে গ্রহণ করেছে বা আংশিকভাবে প্রয়োগ করেছে। পোস্টে তিনি লেখেন, তারা তাদের কার্ড নিয়ে গর্ব করে। দেখা যাক সরবরাহ কার্ড বনাম চাহিদা কার্ড।  যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সীমাবদ্ধতার দিকেও ইঙ্গিত করেন তিনি। বলেন, গ্রীষ্মকালীন ছুটির মৌসুমে জ্বালানির চাহিদা বাড়ার বিষয়টিও বিবেচনায় ন

অর্থনৈতিক লড়াইয়ে যুক্তরাষ্ট্রের কার্ড ফুরিয়ে আসছে : গালিবাফ

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইরানের সঙ্গে চলমান অর্থনৈতিক টানাপড়েনে যুক্তরাষ্ট্র তার বেশিরভাগ কৌশল ইতোমধ্যে ব্যবহার করে ফেলেছে। তার মতে, তেহরানের হাতে এখনও উল্লেখযোগ্য শক্তিশালী কার্ড অবশিষ্ট রয়েছে।

রোববার (২৬ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ উভয় পক্ষের অর্থনৈতিক কার্ড তুলে ধরেন এবং যুক্তরাষ্ট্রের প্রাধান্যের দাবিকে খারিজ করে দেন।

তিনি ইরানের সরবরাহভিত্তিক কৌশল হরমুজ প্রণালি, বাব এল-মান্দেব প্রণালি এবং তেল পাইপলাইনেরর সঙ্গে যুক্তরাষ্ট্রের চাহিদাভিত্তিক পদক্ষেপ যেমন কৌশলগত তেল মজুদ ব্যবহার, চাহিদা নিয়ন্ত্রণ এবং মূল্য সমন্বয়ের তুলনা করেন। 

গালিবাফ বলেন, ইরানের কিছু গুরুত্বপূর্ণ কার্ড এখনও ব্যবহার করা হয়নি, অন্যদিকে যুক্তরাষ্ট্র তার বেশ কয়েকটি পদক্ষেপ ইতোমধ্যে গ্রহণ করেছে বা আংশিকভাবে প্রয়োগ করেছে।

পোস্টে তিনি লেখেন, তারা তাদের কার্ড নিয়ে গর্ব করে। দেখা যাক সরবরাহ কার্ড বনাম চাহিদা কার্ড। 

যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সীমাবদ্ধতার দিকেও ইঙ্গিত করেন তিনি। বলেন, গ্রীষ্মকালীন ছুটির মৌসুমে জ্বালানির চাহিদা বাড়ার বিষয়টিও বিবেচনায় নিতে হবে; যদি না ওয়াশিংটন সেটি বাতিল করতে চায়।

সূত্র : তাসনিম নিউজ এজেন্সি

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow