অর্ধকোটি টাকা আত্মসাৎ, আত্মগোপনে থাকা ইউপি সদস্য গ্রেপ্তার

জামালপুরের মাদারগঞ্জে এনজিওর মাধ্যমে গরু দেওয়ার কথা বলে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়ে দেড় বছর আত্মগোপনে থাকা এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ৷  শুক্রবার (৩১ জুলাই) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।   গ্রেপ্তার মোহাম্মদ আলী জিন্নাহ উপজেলার ১ নম্বর চরপাকেরদহ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য এবং একই এলাকার সাবেক মেম্বার মরহুম বদিউজ্জামাল বদির ছেলে। স্থানীয়রা জানান, ২০২৪ সালে বিভিন্ন ব্যক্তিকে এনজিও থেকে গরু পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল অর্থ হাতিয়ে নেন এই ইউপি সদস্য। ভুক্তভোগীদের টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিলেও তিনি কথা রাখেননি। একপর্যায়ে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান তিনি। প্রায় দেড় বছর ধরে তিনি আত্মগোপনে ছিলেন। পাওনা টাকা এবং তাকে এলাকায় খুঁজে না পেয়ে এক ভুক্তভোগী তার বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেন। সেই মামলার প্রেক্ষিতেই পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।  মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় বলেন, ‘মোহাম্

অর্ধকোটি টাকা আত্মসাৎ, আত্মগোপনে থাকা ইউপি সদস্য গ্রেপ্তার

জামালপুরের মাদারগঞ্জে এনজিওর মাধ্যমে গরু দেওয়ার কথা বলে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়ে দেড় বছর আত্মগোপনে থাকা এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ 

শুক্রবার (৩১ জুলাই) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।  

গ্রেপ্তার মোহাম্মদ আলী জিন্নাহ উপজেলার ১ নম্বর চরপাকেরদহ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য এবং একই এলাকার সাবেক মেম্বার মরহুম বদিউজ্জামাল বদির ছেলে।

স্থানীয়রা জানান, ২০২৪ সালে বিভিন্ন ব্যক্তিকে এনজিও থেকে গরু পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল অর্থ হাতিয়ে নেন এই ইউপি সদস্য। ভুক্তভোগীদের টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিলেও তিনি কথা রাখেননি। একপর্যায়ে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান তিনি। প্রায় দেড় বছর ধরে তিনি আত্মগোপনে ছিলেন।

পাওনা টাকা এবং তাকে এলাকায় খুঁজে না পেয়ে এক ভুক্তভোগী তার বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেন। সেই মামলার প্রেক্ষিতেই পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। 

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় বলেন, ‘মোহাম্মদ আলী জিন্নাহ বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আত্মসাৎ করে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow