অলোক আচার্যের একগুচ্ছ কবিতা

আগুন ১.তোমাকে পুড়তে দেখেআমিও হাত বাড়িয়ে দিলাম আগুনেঅথচ আগুনে আমার প্রচণ্ড ভয় ছিলসেই থেকে—আমি সারাবুকে আগুন নিয়ে ঘুরছি! ২.হাত মুঠো করে আগুন নিলামউঠোনে পুড়তে থাকা চৈত্র নিলামউত্তপ্ত শ্বাস নিলামতখন তুমি সরে গেলে দূরেআগুনের তাপ তোমার অসহ্য লাগে! ৩.যেদিন আমার বাবাকে শ্মশানে নিলামসেদিন আগুন দেখেছিলামদাউ দাউ করে জ্বলছিল! আগেও দেখেছি জ্বলতেএকটি মধ্যবিত্ত পরিবারে কতগুলো মুখের ক্ষুধার আগুন! এসইউ

অলোক আচার্যের একগুচ্ছ কবিতা

আগুন

১.
তোমাকে পুড়তে দেখে
আমিও হাত বাড়িয়ে দিলাম আগুনে
অথচ আগুনে আমার প্রচণ্ড ভয় ছিল
সেই থেকে—
আমি সারাবুকে আগুন নিয়ে ঘুরছি!

২.
হাত মুঠো করে আগুন নিলাম
উঠোনে পুড়তে থাকা চৈত্র নিলাম
উত্তপ্ত শ্বাস নিলাম
তখন তুমি সরে গেলে দূরে
আগুনের তাপ তোমার অসহ্য লাগে!

৩.
যেদিন আমার বাবাকে শ্মশানে নিলাম
সেদিন আগুন দেখেছিলাম
দাউ দাউ করে জ্বলছিল! আগেও দেখেছি জ্বলতে
একটি মধ্যবিত্ত পরিবারে কতগুলো মুখের ক্ষুধার আগুন!

এসইউ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow