অল্প সময়ে বানিয়ে নিন কাঁচা আমের শরবত

গরমে হঠাৎ ক্লান্ত লাগছে? তখনই কাঁচা আমের শরবত যেন এক দমের ঠাণ্ডা স্বস্তি। সহজ উপায়ে, অল্প সময়ে বানিয়ে নিন এই পুষ্টিকর ও সতেজ রাখার পানীয়, যা গরমে তৃষ্ণা মেটাবে এবং শরীরকে রাখবে হাইড্রেটেড। রইলো রেসিপি- উপকরণ কাঁচা আম ২-৩টি চিনি ৪ টেবিল চামচ বা স্বাদমতো পুদিনা পাতা কুচি ১ টেবিল চামচ কাঁচা মরিচ ১টি বিট লবণ ১ চা-চামচ ভাজা জিরা গুঁড়ো সামান্য গোলমরিচ গুঁড়ো সামান্য ঠান্ডা পানি পরিমাণমতো বরফকুচি যেভাবে তৈরি করবেন প্রথমেরই আমের খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার একটি ব্লেন্ডারে আমের টুকরো, পুদিনা পাতা, কাঁচা মরিচ, চিনি, বিট লবণ, জিরা ও গোলমরিচ গুঁড়ো এবং সামান্য পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করুন। মিহি পেস্ট হলে তাতে প্রয়োজনমতো পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। ব্যস তৈরি হয়ে গেলো সুস্বাদু কাঁচা আমের শরবত। এবার পরিবেশন করুণ আপনার পছন্দের গ্লাসে। যারা বেশি ঠান্ডা পছন্দ করেন তারা বরফকুচি যোগ করে নিতে পারেন। আরও পড়ুন:  গরমে স্বস্তি পেতে পান করুন এই ৩ পানীয় ঝটপট বানিয়ে নিন পাকা পেঁপের লাচ্ছি ৫ মিনিটেই বানিয়ে নিন আনারসের শরবত অতিরিক্ত কিছু টিপস টক বেশি হলে চিনির পরিমাণ ব

অল্প সময়ে বানিয়ে নিন কাঁচা আমের শরবত

গরমে হঠাৎ ক্লান্ত লাগছে? তখনই কাঁচা আমের শরবত যেন এক দমের ঠাণ্ডা স্বস্তি। সহজ উপায়ে, অল্প সময়ে বানিয়ে নিন এই পুষ্টিকর ও সতেজ রাখার পানীয়, যা গরমে তৃষ্ণা মেটাবে এবং শরীরকে রাখবে হাইড্রেটেড। রইলো রেসিপি-

উপকরণ

  • কাঁচা আম ২-৩টি
  • চিনি ৪ টেবিল চামচ বা স্বাদমতো
  • পুদিনা পাতা কুচি ১ টেবিল চামচ
  • কাঁচা মরিচ ১টি
  • বিট লবণ ১ চা-চামচ
  • ভাজা জিরা গুঁড়ো সামান্য
  • গোলমরিচ গুঁড়ো সামান্য
  • ঠান্ডা পানি পরিমাণমতো
  • বরফকুচি

যেভাবে তৈরি করবেন

প্রথমেরই আমের খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার একটি ব্লেন্ডারে আমের টুকরো, পুদিনা পাতা, কাঁচা মরিচ, চিনি, বিট লবণ, জিরা ও গোলমরিচ গুঁড়ো এবং সামান্য পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করুন।

মিহি পেস্ট হলে তাতে প্রয়োজনমতো পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। ব্যস তৈরি হয়ে গেলো সুস্বাদু কাঁচা আমের শরবত। এবার পরিবেশন করুণ আপনার পছন্দের গ্লাসে। যারা বেশি ঠান্ডা পছন্দ করেন তারা বরফকুচি যোগ করে নিতে পারেন।

আরও পড়ুন: 

অতিরিক্ত কিছু টিপস

  • টক বেশি হলে চিনির পরিমাণ বাড়াতে পারেন
  • আরও রিফ্রেশিং করতে সামান্য লেবুর রস যোগ করতে পারেন

কাঁচা আমের শরবতের উপকারিতা

কাঁচা আম দিয়ে তৈরি শরবত গরমের সময় খুবই জনপ্রিয়। এতে থাকা ভিটামিন সি ও লবণ শরীরকে হিটস্ট্রোক থেকে রক্ষা করতে সাহায্য করে। উপকারিতা-

  • শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে
  • লবণ ও পানির ঘাটতি পূরণ করে
  • কাঁচা আমে থাকা খাদ্য-আঁশ ও এসিড হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে
  • রুচি বাড়ায়
  • ঘামজনিত দুর্বলতা কমায়

জেএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow