অল্প সময়েই বানিয়ে নিন মোচার চপ

বিকেলের নাশতা কিংবা অতিথি আপ্যায়নে মুখরোচক কিছু পরিবেশন করতে চাইলে মোচার চপ হতে পারে চমৎকার একটি পছন্দ। কলাগাছের মোচা দিয়ে তৈরি এই ঐতিহ্যবাহী খাবারটি স্বাদে যেমন অনন্য, তেমনি পুষ্টিগুণেও সমৃদ্ধ। বাইরে মচমচে আর ভেতরে নরম ও মসলাদার পুরের কারণে ছোট-বড় সবার কাছেই এটি বেশ জনপ্রিয়। ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে তৈরি করা যায় সুস্বাদু মোচার চপ। তাই আজকের নাশতার তালিকায় রাখতে পারেন ভিন্ন স্বাদের এই মজাদার পদ। রইলো রেসিপি- উপকরণ মোচা ১টি (সেদ্ধ করে কুচি করা) আলু ২টি (সেদ্ধ করা) পেঁয়াজকুচি ১টি আদা-রসুনবাটা ১ চা-চামচ কাঁচামরিচ কুচি ২-৩টি হলুদগুঁড়া আধা চা-চামচ লাল মরিচের গুঁড়া আধা চা-চামচ গরমমসলা আধা চা-চামচ জিরাগুঁড়া আধা চা-চামচ ধনেপাতাকুচি ২ টেবিল চামচ লবণ স্বাদমতো চিনি সামান্য লেবুর রস ১ চা-চামচ কোটিংয়ের জন্য বেসন বা ময়দা আধা কাপ ব্রেডক্রাম্ব ১ কাপ লবণ ও মরিচগুঁড়া সামান্য পানি ব্যাটারের জন্য তেল ভাজার জন্য আরও পড়ুন: গরুর চামড়া দিয়ে হালিম রান্নার রেসিপি গরুর চামড়া দিয়েই বানিয়ে নিন সুস্বাদু পদ মাংস শেষ হওয়ার আগেই বানিয়ে নিন বিফ স্টেক যেভাবে তৈরি করবেন প্র

অল্প সময়েই বানিয়ে নিন মোচার চপ

বিকেলের নাশতা কিংবা অতিথি আপ্যায়নে মুখরোচক কিছু পরিবেশন করতে চাইলে মোচার চপ হতে পারে চমৎকার একটি পছন্দ। কলাগাছের মোচা দিয়ে তৈরি এই ঐতিহ্যবাহী খাবারটি স্বাদে যেমন অনন্য, তেমনি পুষ্টিগুণেও সমৃদ্ধ।

বাইরে মচমচে আর ভেতরে নরম ও মসলাদার পুরের কারণে ছোট-বড় সবার কাছেই এটি বেশ জনপ্রিয়। ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে তৈরি করা যায় সুস্বাদু মোচার চপ। তাই আজকের নাশতার তালিকায় রাখতে পারেন ভিন্ন স্বাদের এই মজাদার পদ। রইলো রেসিপি-

উপকরণ

  • মোচা ১টি (সেদ্ধ করে কুচি করা)
  • আলু ২টি (সেদ্ধ করা)
  • পেঁয়াজকুচি ১টি
  • আদা-রসুনবাটা ১ চা-চামচ
  • কাঁচামরিচ কুচি ২-৩টি
  • হলুদগুঁড়া আধা চা-চামচ
  • লাল মরিচের গুঁড়া আধা চা-চামচ
  • গরমমসলা আধা চা-চামচ
  • জিরাগুঁড়া আধা চা-চামচ
  • ধনেপাতাকুচি ২ টেবিল চামচ
  • লবণ স্বাদমতো
  • চিনি সামান্য
  • লেবুর রস ১ চা-চামচ

কোটিংয়ের জন্য

  • বেসন বা ময়দা আধা কাপ
  • ব্রেডক্রাম্ব ১ কাপ
  • লবণ ও মরিচগুঁড়া সামান্য
  • পানি ব্যাটারের জন্য
  • তেল ভাজার জন্য

আরও পড়ুন:

যেভাবে তৈরি করবেন

প্রথমে মোচার ভেতরের শক্ত ও আঁশযুক্ত অংশগুলো ফেলে দিন। এরপর মোচা ছোট ছোট টুকরো করে কেটে লবণ ও হলুদ মিশিয়ে সিদ্ধ করুন। সিদ্ধ হয়ে গেলে অতিরিক্ত পানি ভালোভাবে ঝরিয়ে আলাদা করে রাখুন।

এবার একটি কড়াইয়ে সামান্য তেল গরম করে পেঁয়াজ কুচি ভেজে নিন। পেঁয়াজ নরম হয়ে এলে আদা-রসুনবাটা যোগ করে কিছুক্ষণ নাড়ুন। তারপর সিদ্ধ মোচা কড়াইয়ে দিয়ে হলুদগুঁড়া, মরিচগুঁড়া, জিরাগুঁড়া ও গরম মসলা মিশিয়ে ভালোভাবে কষিয়ে নিন। মসলার সঙ্গে সিদ্ধ আলু চটকে মিশিয়ে দিন। সবশেষে ধনেপাতা কুচি, লেবুর রস এবং সামান্য চিনি দিয়ে নামিয়ে নিন।

মিশ্রণটি ঠান্ডা হয়ে এলে পছন্দমতো আকারে ছোট ছোট চপ তৈরি করুন। এরপর বেসন বা ময়দা দিয়ে পাতলা ব্যাটার বানিয়ে প্রতিটি চপ তাতে ডুবিয়ে ব্রেডক্রাম্বে গড়িয়ে নিন। অবশেষে কড়াইয়ে পর্যাপ্ত তেল গরম করে মাঝারি আঁচে চপগুলো ভাজুন। দুই পাশ সোনালি ও মচমচে হয়ে এলে তুলে নিন। গরম গরম পরিবেশন করুন সুস্বাদু মোচার চপ।

জেএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow