অল্পের জন্য প্রাণে বাঁচলেন বাসভর্তি যাত্রী
হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে শ্যামলী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে উপজেলার ২ নম্বর পুটিজুরী ইউনিয়নের দ্বিগাম্বর বাজারের উত্তর পাশে রাজসুরত কমিউনিটি ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে সিলেট ও সুনামগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়।
এ সময় বাসে থাকা প্রায় ৩০ জন যাত্রীর মধ্যে অন্তত ১০ জন আহত হন। স্থানীয়দের সহায়তায় দ্রুত তাদের উদ্ধার করে দ্বিগাম্বর বাজারের একটি স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। দুর্ঘটনার ফলে মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয় এবং সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমার নেতৃত্বে একদল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে এবং দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
ওসি শুভ রঞ্জন চাকমা কালবেলাকে বলেন, দুর

ওসি শুভ রঞ্জন চাকমা কালবেলাকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত যাত্রীদের সহায়তা করা হয়েছে এবং যানজট নিরসন করা হয়েছে। বর্তমানে বাসটি হাইওয়ে থানার হেফাজতে রয়েছে।