অশালীন ও আপত্তিকর বার্তা, এনসিপি নেতাকে জুতাপেটা
বগুড়ায় নারী প্রশিক্ষণার্থীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে জুতা পেটার শিকার হওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে দলীয় সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে। শুক্রবার (২৯ মে) রাতে এনসিপি বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরান স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। অব্যাহতি পাওয়া নেতার নাম আলী আজম সাব্বির। তিনি এনসিপির শিবগঞ্জ উপজেলা সমন্বয় টিমের সমন্বয়কারী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায়, এক নারী আলী আজম সাব্বিরকে জুতা দিয়ে মারছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। জানা গেছে, আলী আজম সাব্বির বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের একজন প্রশিক্ষণার্থী। অভিযোগ রয়েছে, তিনি সেখানে প্রশিক্ষণ নিতে আসা কয়েকজন নারী প্রশিক্ষণার্থীর সঙ্গে মোবাইল ফোনে অশালীন কথাবার্তা বলেন এবং আপত্তিকর বার্তা পাঠান। তার আচরণে ক্ষুব্ধ হয়ে গত ২৪ মে কয়েকজন নারী প্রশিক্ষণার্থী তাকে একটি কক্ষে আটকে জুতা পেটা করেন। প্রত্যক্ষদর্শীদের মতে, ও
বগুড়ায় নারী প্রশিক্ষণার্থীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে জুতা পেটার শিকার হওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে দলীয় সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে।
শুক্রবার (২৯ মে) রাতে এনসিপি বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরান স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
অব্যাহতি পাওয়া নেতার নাম আলী আজম সাব্বির। তিনি এনসিপির শিবগঞ্জ উপজেলা সমন্বয় টিমের সমন্বয়কারী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায়, এক নারী আলী আজম সাব্বিরকে জুতা দিয়ে মারছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।
জানা গেছে, আলী আজম সাব্বির বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের একজন প্রশিক্ষণার্থী। অভিযোগ রয়েছে, তিনি সেখানে প্রশিক্ষণ নিতে আসা কয়েকজন নারী প্রশিক্ষণার্থীর সঙ্গে মোবাইল ফোনে অশালীন কথাবার্তা বলেন এবং আপত্তিকর বার্তা পাঠান। তার আচরণে ক্ষুব্ধ হয়ে গত ২৪ মে কয়েকজন নারী প্রশিক্ষণার্থী তাকে একটি কক্ষে আটকে জুতা পেটা করেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, ওই সময় আলী আজম সাব্বির নিজের ভুল স্বীকার করে ক্ষমা চান। পরে তিনি লিখিত অঙ্গীকারনামাও দেন।
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ড্রাইভিং প্রশিক্ষক রাশেদুল হাসান বলেন, নারী প্রশিক্ষণার্থীদের অভিযোগের পর বিষয়টি তদন্ত করা হয়। আলী আজম সাব্বির দোষ স্বীকার করে লিখিতভাবে প্রতিশ্রুতি দিয়েছেন। প্রতিষ্ঠান খোলার পর একাডেমি কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে এনসিপি বগুড়া জেলা শাখা জানিয়েছে, অভিযোগের বিষয়টি নজরে আসার পরই তাকে সংগঠনের সব দায়িত্ব ও কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি অভিযোগের বিষয়ে তার ব্যাখ্যা জানতে তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।
What's Your Reaction?