অসংখ্য ভুয়া ডিও লেটারসহ শিক্ষাভবন থেকে ‘তদবিরবাজ’ আটক
রাজধানীর শিক্ষাভবন থেকে শিক্ষা ক্যাডার কর্মকর্তা পরিচয় দেওয়া এক ভুয়া ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) দুপুরে ওই ব্যক্তিকে কর্মকর্তাদের সন্দেহ হলে আটক করা হয়। পরে তাকে পুলিশে সোর্পদ করা হয়। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুযায়ী তার নাম মো. মুহিবুল্লাহ। তার বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার নওমালা ইউনিয়নে। আরও পড়ুন ফেসবুকে তান্ত্রিক সেজে নারীদের হাত পোড়ানো প্রতারক চক্রের ৩ জন গ্রেফতার মুহিবুল্লাহর কাছে ৩৬তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তার ভুয়া আইডি কার্ড পাওয়া গেছে। পরে তার কাছ থেকে অসংখ্য ভুয়া ডিও লেটার জব্দ করা হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কর্মকর্তারা জানান, তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় ব্যাগ সার্চ করা হয় এবং সেখানে অনেক ডিও লেটার পাওয়া যায়। পরে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে অভিযোগের প্রেক্ষিতে তাকে থানায় নিয়ে যায়। পরবর্তীতে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এএএইচ/এমআইএইচএস
রাজধানীর শিক্ষাভবন থেকে শিক্ষা ক্যাডার কর্মকর্তা পরিচয় দেওয়া এক ভুয়া ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) দুপুরে ওই ব্যক্তিকে কর্মকর্তাদের সন্দেহ হলে আটক করা হয়। পরে তাকে পুলিশে সোর্পদ করা হয়।
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুযায়ী তার নাম মো. মুহিবুল্লাহ। তার বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার নওমালা ইউনিয়নে।
মুহিবুল্লাহর কাছে ৩৬তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তার ভুয়া আইডি কার্ড পাওয়া গেছে। পরে তার কাছ থেকে অসংখ্য ভুয়া ডিও লেটার জব্দ করা হয়।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কর্মকর্তারা জানান, তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় ব্যাগ সার্চ করা হয় এবং সেখানে অনেক ডিও লেটার পাওয়া যায়। পরে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে অভিযোগের প্রেক্ষিতে তাকে থানায় নিয়ে যায়। পরবর্তীতে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এএএইচ/এমআইএইচএস
What's Your Reaction?
