অসহায়, প্রতিবন্ধী ও মরণব্যাধিতে আক্রান্তদের পাশে মানবিক সহায়তা

ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (২২ জুলাই/২৬) জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গণশুনানিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অভিযোগ, আবেদন ও সমস্যার কথা সরাসরি শোনা হয়। পাশাপাশি দরিদ্র, অসহায়, দুস্থ, প্রতিবন্ধী ও গুরুতর রোগে আক্রান্ত ব্যক্তিদের আবেদন পর্যালোচনা করে সরকারি আর্থিক সহায়তা প্রদান করা হয়। গণশুনানিতে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি এবং জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। এ সময় তারা আবেদনকারীদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার আশ্বাস দেন। গণশুনানিতে স্বামীহারা অসহায় নারী মোছা. খাদিজা খাতুনের আবেদন বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। তিনি তিনজন বিরল রোগে আক্রান্ত প্রতিবন্ধী সন্তানের জননী। দীর্ঘদিন ধরে চরম আর্থিক সংকটের মধ্যেও সন্তানদের চিকিৎসা ও জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়। এছাড়া ক্যান্সারে আক্রান্ত ময়মনসিংহ সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের চরঈশ্বরদিয়া এলাকার বাসিন্দা মো. সোলায়মান (পিতা: মিরাজ আলী)-কে চিকিৎসা সহায়তা

অসহায়, প্রতিবন্ধী ও মরণব্যাধিতে আক্রান্তদের পাশে মানবিক সহায়তা

ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (২২ জুলাই/২৬) জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গণশুনানিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অভিযোগ, আবেদন ও সমস্যার কথা সরাসরি শোনা হয়। পাশাপাশি দরিদ্র, অসহায়, দুস্থ, প্রতিবন্ধী ও গুরুতর রোগে আক্রান্ত ব্যক্তিদের আবেদন পর্যালোচনা করে সরকারি আর্থিক সহায়তা প্রদান করা হয়। গণশুনানিতে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি এবং জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। এ সময় তারা আবেদনকারীদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার আশ্বাস দেন। গণশুনানিতে স্বামীহারা অসহায় নারী মোছা. খাদিজা খাতুনের আবেদন বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। তিনি তিনজন বিরল রোগে আক্রান্ত প্রতিবন্ধী সন্তানের জননী। দীর্ঘদিন ধরে চরম আর্থিক সংকটের মধ্যেও সন্তানদের চিকিৎসা ও জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়। এছাড়া ক্যান্সারে আক্রান্ত ময়মনসিংহ সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের চরঈশ্বরদিয়া এলাকার বাসিন্দা মো. সোলায়মান (পিতা: মিরাজ আলী)-কে চিকিৎসা সহায়তা হিসেবে ১০ হাজার টাকার একটি চেক প্রদান করা হয়। অপরদিকে, সদর উপজেলার চর ময়মনসিংহ এলাকার বাসিন্দা আব্দুর রহিম (পিতা: ফুলচান), যিনি দীর্ঘদিন ধরে চোখের জটিল সমস্যায় ভুগছেন, তাঁর চিকিৎসা ব্যয়ের জন্যও জেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, গণশুনানির মাধ্যমে সাধারণ মানুষের সমস্যা দ্রুত সমাধান এবং প্রকৃত অসহায়, দুস্থ ও চিকিৎসাসহায়তা প্রয়োজন এমন মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। জনকল্যাণমূলক এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow