অসুস্থ জমির উদ্দিন সরকারের শারীরিক অবস্থার খোঁজ নিলেন ডেপুটি স্পিকার

সাবেক রাষ্ট্রপতি ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে উপস্থিত হয়ে সেখানে চিকিৎসাধীন সাবেক এ স্পিকারের খোঁজ নেন তিনি।  শনিবার (১১ জুলাই) তিনি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে যান এবং জমির উদ্দিন সরকারের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। এসময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার চিকিৎসার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে অবহিত হন। আরও পড়ুন চট্টগ্রাম বিভাগ / বন্যা-পাহাড়ধসে ৬ দিনে ৪৩ প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৮ লাখ ৬৭ হাজার মানুষ ডেপুটি স্পিকার বলেন, মহান আল্লাহর কাছে দোয়া করি, আপনি দ্রুত সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসুন। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। তিনি আরও বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার দেশের রাজনীতি ও সংসদীয় গণতন্ত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার সুস্থতা শুধু তার পরিবারের জন্যই নয়, দেশবাসীর জন্যও অত্যন্ত কাম্য। তিনি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া প্

অসুস্থ জমির উদ্দিন সরকারের শারীরিক অবস্থার খোঁজ নিলেন ডেপুটি স্পিকার

সাবেক রাষ্ট্রপতি ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে উপস্থিত হয়ে সেখানে চিকিৎসাধীন সাবেক এ স্পিকারের খোঁজ নেন তিনি।
 
শনিবার (১১ জুলাই) তিনি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে যান এবং জমির উদ্দিন সরকারের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। এসময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার চিকিৎসার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে অবহিত হন।

ডেপুটি স্পিকার বলেন, মহান আল্লাহর কাছে দোয়া করি, আপনি দ্রুত সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসুন। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
 
তিনি আরও বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার দেশের রাজনীতি ও সংসদীয় গণতন্ত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার সুস্থতা শুধু তার পরিবারের জন্যই নয়, দেশবাসীর জন্যও অত্যন্ত কাম্য। তিনি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

এ সময় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের পুত্র ব্যারিস্টার মুহাম্মদ নওফল জমির, তার নিকটাত্মীয়রা, ডেপুটি স্পিকারের একান্ত সচিব মো. সাইফুল ইসলাম, জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্সরা উপস্থিত ছিলেন।
 
এমওএস/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow