অসুস্থ হয়ে কারাগারেই মারা গেলেন আওয়ামী লীগ নেতা

সিরাজগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে বাবলু মিয়া (৫২) নামের কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতা হাসপাতালে চিকিৎসাধীন মারা গেছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আরও পড়ুন সাবেক মেয়রের জানাজায় জয় বাংলা স্লোগান, স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার বাবলু মিয়া সিরাজগঞ্জ সদর উপজেলার বাহুকা ইউনিয়নের পূর্ব বাহুকা গ্রামের মৃত রমজান আলীর ছেলে। তিনি রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের পরিবেশ বিষয়ক সম্পাদক এবং ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। রতনকান্দি ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য মোরশেদা খাতুন কেয়া বলেন, বাবুল মিঞা ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। এলাকায় তার পোলট্রি ব্যবসা ছিল। আরও পড়ুন যারা পালিয়ে যায় তারা আর ফেরত আসে না: নাহিদ ইসলাম বাবুল মিঞার মেয়ে মীম খাতুন বলেন, ২০২৩ সালের ২১ জুনের একটি ঘটনার জেরে ২০২৫ সালের একটি মামলায় তার বাবাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের সময় তিনি পুরোপুরি সুস্থ ছিলেন। তার দাবি, অসুস্থ হওয়ার পরও পরিবারকে বিষয়টি জানানো হয়নি। মৃত্যুর পরেই তারা বিষয়টি জেনেছেন। জেলা সুপার রফিকুল

অসুস্থ হয়ে কারাগারেই মারা গেলেন আওয়ামী লীগ নেতা

সিরাজগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে বাবলু মিয়া (৫২) নামের কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতা হাসপাতালে চিকিৎসাধীন মারা গেছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাবলু মিয়া সিরাজগঞ্জ সদর উপজেলার বাহুকা ইউনিয়নের পূর্ব বাহুকা গ্রামের মৃত রমজান আলীর ছেলে। তিনি রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের পরিবেশ বিষয়ক সম্পাদক এবং ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

রতনকান্দি ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য মোরশেদা খাতুন কেয়া বলেন, বাবুল মিঞা ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। এলাকায় তার পোলট্রি ব্যবসা ছিল।

বাবুল মিঞার মেয়ে মীম খাতুন বলেন, ২০২৩ সালের ২১ জুনের একটি ঘটনার জেরে ২০২৫ সালের একটি মামলায় তার বাবাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের সময় তিনি পুরোপুরি সুস্থ ছিলেন। তার দাবি, অসুস্থ হওয়ার পরও পরিবারকে বিষয়টি জানানো হয়নি। মৃত্যুর পরেই তারা বিষয়টি জেনেছেন।

জেলা সুপার রফিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাজনৈতিক সহিংসতার একটি মামলায় গ্রেফতার হয়ে এক মাস আগে বাবুল মিঞা কারাগারে আসেন। কিন্তু বুধবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ২৫০ শয্যা সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।

জেল সুপার আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এম এ মালেক/এসআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow