‘অসুস্থ হয়ে বন্যহাতির মৃত্যু, পাশে দাঁড়িয়ে শোকে কাতর স্ত্রী হাতি

পার্বত্য জেলা রাঙ্গামাটির লংগদুতে একটি এশিয়ান বন্য হাতির মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) সকালে পাবলাখালী রেঞ্জের কর্মকর্তা শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। হাতিটি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল। শরীফুল ইসলাম বলেন, হাতিটি দীর্ঘদিন ধরে শারীরিক সংক্রমণে ভুগছিল। কয়েক সপ্তাহ আগে দুই দফায় চিকিৎসাও দেওয়া হয়েছিল। গত ১০ এপ্রিল থেকে হাতিটিকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। রোববার (২৬ এপ্রিল) সকালে উপজেলার ভাসান্যাদাম এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যরা হাতিটির মরদেহ দেখতে পান। পরে তারা বিষয়টি বন বিভাগকে অবহিত করেন। স্থানীয় এলিফ্যান্ট রেসপন্স টিমের লিডার মো. জয়নাল জানান, সকালে আমরা বন্যহাতিকে মৃত অবস্থায় দেখতে পাই। বেশ কিছুদিন ধরে হাতির চিকিৎসা চলছিল। এটি এই এলাকার সবচেয়ে বড় হাতি ছিল। পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ বলেন, হাতিটি কয়েক সপ্তাহ ধরে অসুস্থ। গত ১০ এপ্রিল চিকিৎসকদল হাতিটিকে চিকিৎসা দেয়। এরপর থেকে বিভিন্ন ওষুধ খাওয়ানো হচ্ছিল। ইআরটি টিম সকালে হাতিটিকে খাবারের মাধ্যমে ওষুধ খাওয়ানোর জন্য সেখানে যায়। পরে হাতিটির মরদেহ দেখতে পায়। মৃত পুরুষ হাতিটির বয়স আনুমানিক ৬৫

‘অসুস্থ হয়ে বন্যহাতির মৃত্যু, পাশে দাঁড়িয়ে শোকে কাতর স্ত্রী হাতি

পার্বত্য জেলা রাঙ্গামাটির লংগদুতে একটি এশিয়ান বন্য হাতির মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) সকালে পাবলাখালী রেঞ্জের কর্মকর্তা শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। হাতিটি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল।

শরীফুল ইসলাম বলেন, হাতিটি দীর্ঘদিন ধরে শারীরিক সংক্রমণে ভুগছিল। কয়েক সপ্তাহ আগে দুই দফায় চিকিৎসাও দেওয়া হয়েছিল। গত ১০ এপ্রিল থেকে হাতিটিকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। রোববার (২৬ এপ্রিল) সকালে উপজেলার ভাসান্যাদাম এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যরা হাতিটির মরদেহ দেখতে পান। পরে তারা বিষয়টি বন বিভাগকে অবহিত করেন।

স্থানীয় এলিফ্যান্ট রেসপন্স টিমের লিডার মো. জয়নাল জানান, সকালে আমরা বন্যহাতিকে মৃত অবস্থায় দেখতে পাই। বেশ কিছুদিন ধরে হাতির চিকিৎসা চলছিল। এটি এই এলাকার সবচেয়ে বড় হাতি ছিল।

পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ বলেন, হাতিটি কয়েক সপ্তাহ ধরে অসুস্থ। গত ১০ এপ্রিল চিকিৎসকদল হাতিটিকে চিকিৎসা দেয়। এরপর থেকে বিভিন্ন ওষুধ খাওয়ানো হচ্ছিল। ইআরটি টিম সকালে হাতিটিকে খাবারের মাধ্যমে ওষুধ খাওয়ানোর জন্য সেখানে যায়। পরে হাতিটির মরদেহ দেখতে পায়। মৃত পুরুষ হাতিটির বয়স আনুমানিক ৬৫ বছর।

তিনি আরও বলেন, মৃত হাতিটির পাশে স্ত্রী হাতি দাঁড়িয়ে রয়েছে। পাশে দাঁড়িয়ে তারা মূলত শোক প্রকাশ করে। স্ত্রী হাতিটি সরে গেলে মৃত হাতিটিকে দাফন করা হবে।

আরমান খান/এমএন/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow