অস্কারের মঞ্চে প্রিয়াঙ্কা চোপড়া

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ মঞ্চে এবার জ্বলজ্বল করবে এক ভারতীয় তারকার উপস্থিতি। হলিউডের মহাযজ্ঞখ্যাত একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার-এর ৯৮তম আসরে পুরস্কার উপস্থাপক হিসেবে দেখা যাবে বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়াকে। শুক্রবার (০৬ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে এক উচ্ছ্বসিত পোস্টে নিজেই সুখবরটি জানিয়েছেন এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী। আর সে ঘোষণার পর থেকেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে উচ্ছ্বাস, কারণ আবারও বিশ্বমঞ্চে ভারতীয় প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন প্রিয়াঙ্কা। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, আগামী ১৫ মার্চ ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে জমকালো এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের অস্কারের আসরে প্রিয়াঙ্কার পাশাপাশি উপস্থাপক হিসেবে আরও দেখা যাবে হলিউড তারকা অ্যান হ্যাথাওয়ে, রবার্ট ডাউনি জুনিয়র এবং গুইনেথ প্যালট্রোর মতো খ্যাতিমান তারকাদের। বিশেষ করে রবার্ট ডাউনি জুনিয়র এবং গুইনেথ প্যালট্রোর একসঙ্গে মঞ্চে উপস্থিতি ‘আয়রন ম্যান’ ফ্র্যাঞ্চাইজির ভক্তদের জন্য বড় চমক হতে যাচ্ছে।  প্রিয়াঙ্কা তার পোস্টে আসন্ন এই অনুষ্ঠানের জন্য নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এর আগে চলতি বছরে গো

অস্কারের মঞ্চে প্রিয়াঙ্কা চোপড়া
বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ মঞ্চে এবার জ্বলজ্বল করবে এক ভারতীয় তারকার উপস্থিতি। হলিউডের মহাযজ্ঞখ্যাত একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার-এর ৯৮তম আসরে পুরস্কার উপস্থাপক হিসেবে দেখা যাবে বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়াকে। শুক্রবার (০৬ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে এক উচ্ছ্বসিত পোস্টে নিজেই সুখবরটি জানিয়েছেন এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী। আর সে ঘোষণার পর থেকেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে উচ্ছ্বাস, কারণ আবারও বিশ্বমঞ্চে ভারতীয় প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন প্রিয়াঙ্কা। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, আগামী ১৫ মার্চ ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে জমকালো এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের অস্কারের আসরে প্রিয়াঙ্কার পাশাপাশি উপস্থাপক হিসেবে আরও দেখা যাবে হলিউড তারকা অ্যান হ্যাথাওয়ে, রবার্ট ডাউনি জুনিয়র এবং গুইনেথ প্যালট্রোর মতো খ্যাতিমান তারকাদের। বিশেষ করে রবার্ট ডাউনি জুনিয়র এবং গুইনেথ প্যালট্রোর একসঙ্গে মঞ্চে উপস্থিতি ‘আয়রন ম্যান’ ফ্র্যাঞ্চাইজির ভক্তদের জন্য বড় চমক হতে যাচ্ছে।  প্রিয়াঙ্কা তার পোস্টে আসন্ন এই অনুষ্ঠানের জন্য নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এর আগে চলতি বছরে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসেও কে-পপ তারকা লিসার সঙ্গে পুরস্কার উপস্থাপনা করে বিশ্বমঞ্চে নিজের জোরালো উপস্থিতির জানান দিয়েছিলেন এই অভিনেত্রী। ভারতীয় তারকা হিসেবে প্রিয়াঙ্কার আগে ৯৫তম অস্কারে উপস্থাপক হিসেবে মঞ্চে ছিলেন দীপিকা পাড়ুকোন। সেই আসরে তিনি ‘আরআরআর’ সিনেমার বিশ্বখ্যাত গান ‘নাটু নাটু’র পরিচয় করিয়ে দিয়েছিলেন। এবারের ৯৮তম অস্কার আসরের সঞ্চালনায় আরও থাকবেন জনপ্রিয় উপস্থাপক কোনান ও’ব্রায়েন।  উল্লেখ্য, এই বছর ১৬টি মনোনয়ন নিয়ে অস্কারের দৌড়ে শীর্ষে রয়েছে ‘সিনার্স’ সিনেমাটি। সেরা অভিনেতা ও অভিনেত্রী বিভাগে তিমোথি শালামে, লিওনার্দো ডিক্যাপ্রিও ও জেসি বাকলির মতো তারকারা লড়াই করছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow