অস্ট্রিয়া-আলজেরিয়া জিতলো না কেউ, কপাল পুড়লো ইরানের

পুরো ম্যাচটাই হলো শ্বাসরুদ্ধকর। মাঠে অস্ট্রিয়া-আলজেরিয়া লড়লেও চোখ ছিল ইরানেরও। ম্যাচের ফলের উপর নির্ভর করছিল ইরান বাড়ি ফিরবে নাকি নকআউট পর্বে উঠবে। কিন্তু রোমাঞ্চে ভরপুর ম্যাচে অস্ট্রিয়া-আলজেরিয়া কোনো দলই হারেনি, কিন্তু সেই ড্রয়ের মূল্য চুকাতে হয়েছে ইরানকে। রোমাঞ্চে ভরা ৩-৩ গোলের ম্যাচের পর বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। এই ড্রয়ে রানার্সআপ হিসেবে নকআউটে জায়গা করে নিয়েছে অস্ট্রিয়া। শেষ ৩২-এ তাদের সামনে অপেক্ষা করছে স্পেনের কঠিন পরীক্ষা। অন্যদিকে, তৃতীয় সেরা দল হিসেবে পরের ধাপে উঠেছে আলজেরিয়া। নকআউটে তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড, যা কাগজে-কলমে তুলনামূলক স্বস্তির ড্র বলেই ধরা হচ্ছে। সবচেয়ে হতাশার গল্পটি অবশ্য ইরানের। ‘জি’ গ্রুপে টানা তিনটি ড্র করে ৩ পয়েন্ট সংগ্রহ করেও শেষ পর্যন্ত ভাগ্য তাদের পক্ষে কথা বলেনি। বেলজিয়াম, নিউজিল্যান্ড ও মিশরের বিপক্ষে সমতায় শেষ করা ইরান শেষ মুহূর্ত পর্যন্ত নকআউটের স্বপ্ন দেখছিল। ম্যাচের অতিরিক্ত সময়ে আলজেরিয়া ৩-২ ব্যবধানে এগিয়ে যেতেই ইরানের আশা জোরালো হয়ে ওঠে। কিন্তু যোগ করা সময়ের একেবারে শেষ দিকে অস্ট্রিয়া সমতা ফিরিয়ে আনলে মুহূর্তেই বদলে যায় পুরো

অস্ট্রিয়া-আলজেরিয়া জিতলো না কেউ, কপাল পুড়লো ইরানের

পুরো ম্যাচটাই হলো শ্বাসরুদ্ধকর। মাঠে অস্ট্রিয়া-আলজেরিয়া লড়লেও চোখ ছিল ইরানেরও। ম্যাচের ফলের উপর নির্ভর করছিল ইরান বাড়ি ফিরবে নাকি নকআউট পর্বে উঠবে। কিন্তু রোমাঞ্চে ভরপুর ম্যাচে অস্ট্রিয়া-আলজেরিয়া কোনো দলই হারেনি, কিন্তু সেই ড্রয়ের মূল্য চুকাতে হয়েছে ইরানকে। রোমাঞ্চে ভরা ৩-৩ গোলের ম্যাচের পর বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের।

এই ড্রয়ে রানার্সআপ হিসেবে নকআউটে জায়গা করে নিয়েছে অস্ট্রিয়া। শেষ ৩২-এ তাদের সামনে অপেক্ষা করছে স্পেনের কঠিন পরীক্ষা। অন্যদিকে, তৃতীয় সেরা দল হিসেবে পরের ধাপে উঠেছে আলজেরিয়া। নকআউটে তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড, যা কাগজে-কলমে তুলনামূলক স্বস্তির ড্র বলেই ধরা হচ্ছে।

সবচেয়ে হতাশার গল্পটি অবশ্য ইরানের। ‘জি’ গ্রুপে টানা তিনটি ড্র করে ৩ পয়েন্ট সংগ্রহ করেও শেষ পর্যন্ত ভাগ্য তাদের পক্ষে কথা বলেনি। বেলজিয়াম, নিউজিল্যান্ড ও মিশরের বিপক্ষে সমতায় শেষ করা ইরান শেষ মুহূর্ত পর্যন্ত নকআউটের স্বপ্ন দেখছিল।

ম্যাচের অতিরিক্ত সময়ে আলজেরিয়া ৩-২ ব্যবধানে এগিয়ে যেতেই ইরানের আশা জোরালো হয়ে ওঠে। কিন্তু যোগ করা সময়ের একেবারে শেষ দিকে অস্ট্রিয়া সমতা ফিরিয়ে আনলে মুহূর্তেই বদলে যায় পুরো চিত্র। ড্রয়ের ফলে অস্ট্রিয়া দ্বিতীয় স্থান ধরে রাখে, আলজেরিয়াও তৃতীয় দল হিসেবে শেষ ৩২ নিশ্চিত করে। আর গোল ব্যবধানে পিছিয়ে থাকায় সেরা তৃতীয় স্থানধারীদের তালিকায় জায়গা হয়নি ইরানের। ফলে গ্রুপপর্বেই থেমে যায় তাদের বিশ্বকাপ অভিযান।

এদিকে, ‘জে’ গ্রুপে টানা তিন জয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট নিশ্চিত করেছে আর্জেন্টিনা।

এসকেডি/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow