অস্ট্রেলিয়ায় ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আদান-আজওয়াফ
অস্ট্রেলিয়ার সিডনিতে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো প্রবাসী বাংলাদেশি কমিউনিটির অন্যতম জনপ্রিয় ক্রীড়া আসর ‘বিবিপিএ বাংলাদেশ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে।
রোববার (১২ জুলাই) সন্ধ্যায় অনুষ্ঠিত এই ফাইনালে কাপ বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন আদান ও আজওয়াফ জুটি।
টানা দুই সপ্তাহান্তজুড়ে চলা তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে বিভিন্ন বিভাগের সেরা খেলোয়াড়রা শিরোপা নির্ধারণী লড়াইয়ে অবতীর্ণ হন। ফাইনালে খেলোয়াড়দের অসাধারণ নৈপুণ্য, তীব্র প্রতিদ্বন্দ্বিতা এবং চমৎকার ক্রীড়াসুলভ মনোভাব গ্যালারিতে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
গ্র্যান্ড ফিনালে কাপ বিভাগে চ্যাম্পিয়ন হন আদান ও আজওয়াফ, রানার্সআপ হন রবিন ও রেজা। অন্যদিকে, প্লেট বিভাগে চ্যাম্পিয়ন হন আতিক ও শামীম, আর রানার্সআপ হন তানজেন ও অর্ণব। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়।
ফাইনাল শেষে অনুষ্ঠিত হয় এক নৈশভোজ, যেখানে খেলোয়াড়, তাদের পরিবার, সমর্থক, স্পনসর, আমন্ত্রিত অতিথি এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। এ সময় টুর্নামেন্টে অংশ নেওয়া সব খেলোয়
অস্ট্রেলিয়ার সিডনিতে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো প্রবাসী বাংলাদেশি কমিউনিটির অন্যতম জনপ্রিয় ক্রীড়া আসর ‘বিবিপিএ বাংলাদেশ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে।
রোববার (১২ জুলাই) সন্ধ্যায় অনুষ্ঠিত এই ফাইনালে কাপ বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন আদান ও আজওয়াফ জুটি।
টানা দুই সপ্তাহান্তজুড়ে চলা তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে বিভিন্ন বিভাগের সেরা খেলোয়াড়রা শিরোপা নির্ধারণী লড়াইয়ে অবতীর্ণ হন। ফাইনালে খেলোয়াড়দের অসাধারণ নৈপুণ্য, তীব্র প্রতিদ্বন্দ্বিতা এবং চমৎকার ক্রীড়াসুলভ মনোভাব গ্যালারিতে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
গ্র্যান্ড ফিনালে কাপ বিভাগে চ্যাম্পিয়ন হন আদান ও আজওয়াফ, রানার্সআপ হন রবিন ও রেজা। অন্যদিকে, প্লেট বিভাগে চ্যাম্পিয়ন হন আতিক ও শামীম, আর রানার্সআপ হন তানজেন ও অর্ণব। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়।
ফাইনাল শেষে অনুষ্ঠিত হয় এক নৈশভোজ, যেখানে খেলোয়াড়, তাদের পরিবার, সমর্থক, স্পনসর, আমন্ত্রিত অতিথি এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। এ সময় টুর্নামেন্টে অংশ নেওয়া সব খেলোয়াড়কে অভিনন্দন জানিয়ে আয়োজকরা বলেন, এবারের প্রতিযোগিতা ছিল ক্রীড়াসুলভ মনোভাব, প্রতিযোগিতার স্পৃহা এবং পারস্পরিক সৌহার্দ্যের এক অনন্য দৃষ্টান্ত।
টুর্নামেন্ট সফল আয়োজনের জন্য স্পনসরদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাডমিন্টন প্লেয়ার্স অ্যাসোসিয়েশন (বিবিপিএ)। এ বছরের স্পনসর প্রতিষ্ঠানগুলো হলো, অ্যানান্ড ট্রাভেল, ব্লু আইজ, এনজোস কুচিনো (পেনসহার্স্ট), অফিস ২৪৭ (বিএএস অ্যাকাউন্ট্যান্ট), আলেগ্রে বার অ্যান্ড ডাইনিং, আউসগ্রিন সোলার সল্যুশনস এবং কাঁচা বাজার।
এছাড়া টুর্নামেন্ট সফল করতে নিরলস পরিশ্রম করা আয়োজক কমিটি, কর্মকর্তা, স্বেচ্ছাসেবক, ম্যাচ অফিসিয়াল, সহযোগী এবং পর্দার আড়ালে কাজ করা সবার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। একইসঙ্গে গ্যালারিতে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ দেওয়া দর্শক এবং বিবিপিএ পরিবারের সব সদস্যের প্রতিও আন্তরিক ধন্যবাদ জানিয়েছে আয়োজকরা।
আয়োজকদের মতে, বাংলাদেশি কমিউনিটির মধ্যে সুস্থ বিনোদন, খেলাধুলার চর্চা, পারস্পরিক সম্প্রীতি এবং নতুন প্রজন্মকে ক্রীড়ামুখী করে তুলতে বিবিপিএ বাংলাদেশ ব্যাডমিন্টন টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতেও আরও বৃহত্তর পরিসরে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন তারা।