অস্ট্রেলিয়ার মেলবোর্নে ‘বাংলাদেশ কনস্যুলেট’ প্রতিষ্ঠার দাবিতে গণস্বাক্ষর অভিযান

অস্ট্রেলিয়ার মেলবোর্নে একটি পূর্ণাঙ্গ বাংলাদেশ কনস্যুলেট বা সহকারী হাইকমিশন প্রতিষ্ঠার দাবিতে নতুন করে গণস্বাক্ষর (পিটিশন) অভিযান শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে ভিক্টোরিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটি এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এ দাবিতে সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালিয়ে আসছে। বর্তমানে ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের বাংলাদেশি নাগরিকদের অধিকাংশ কনস্যুলার সেবা নিতে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ওপর নির্ভর করতে হয়। ফলে পাসপোর্ট নবায়ন, নতুন পাসপোর্ট, পাওয়ার অব অ্যাটর্নি, ভিসা, জন্মনিবন্ধন, নথি সত্যায়নসহ বিভিন্ন জরুরি সেবা পেতে অনেককে আন্তঃরাজ্য ভ্রমণ করতে হয় অথবা ডাকযোগে গুরুত্বপূর্ণ নথিপত্র পাঠাতে হয়। এতে সময়, ব্যয় এবং ভোগান্তি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। গণস্বাক্ষর অভিযানের আয়োজকদের মতে, মেলবোর্নে অস্ট্রেলিয়ার অন্যতম বৃহৎ বাংলাদেশি জনগোষ্ঠীর বসবাস। প্রতিবছর নতুন শিক্ষার্থী, দক্ষ পেশাজীবী ও অভিবাসীদের আগমনের ফলে এই কমিউনিটির পরিধি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সেই বাস্তবতায় মেলবোর্নে একটি স্থায়ী বাংলাদেশ কনসুলেট প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। পিটিশনে

অস্ট্রেলিয়ার মেলবোর্নে ‘বাংলাদেশ কনস্যুলেট’ প্রতিষ্ঠার দাবিতে গণস্বাক্ষর অভিযান
অস্ট্রেলিয়ার মেলবোর্নে একটি পূর্ণাঙ্গ বাংলাদেশ কনস্যুলেট বা সহকারী হাইকমিশন প্রতিষ্ঠার দাবিতে নতুন করে গণস্বাক্ষর (পিটিশন) অভিযান শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে ভিক্টোরিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটি এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এ দাবিতে সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালিয়ে আসছে। বর্তমানে ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের বাংলাদেশি নাগরিকদের অধিকাংশ কনস্যুলার সেবা নিতে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ওপর নির্ভর করতে হয়। ফলে পাসপোর্ট নবায়ন, নতুন পাসপোর্ট, পাওয়ার অব অ্যাটর্নি, ভিসা, জন্মনিবন্ধন, নথি সত্যায়নসহ বিভিন্ন জরুরি সেবা পেতে অনেককে আন্তঃরাজ্য ভ্রমণ করতে হয় অথবা ডাকযোগে গুরুত্বপূর্ণ নথিপত্র পাঠাতে হয়। এতে সময়, ব্যয় এবং ভোগান্তি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। গণস্বাক্ষর অভিযানের আয়োজকদের মতে, মেলবোর্নে অস্ট্রেলিয়ার অন্যতম বৃহৎ বাংলাদেশি জনগোষ্ঠীর বসবাস। প্রতিবছর নতুন শিক্ষার্থী, দক্ষ পেশাজীবী ও অভিবাসীদের আগমনের ফলে এই কমিউনিটির পরিধি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সেই বাস্তবতায় মেলবোর্নে একটি স্থায়ী বাংলাদেশ কনসুলেট প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। পিটিশনে বলা হয়েছে, মেলবোর্নে বাংলাদেশ সরকারের একটি স্থায়ী কূটনৈতিক মিশন চালু হলে ভিক্টোরিয়াসহ আশপাশের অঙ্গরাজ্যে বসবাসরত বাংলাদেশিরা দ্রুত, সহজ ও কার্যকর কনসুলার সেবা পাবেন। একই সঙ্গে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, সংস্কৃতি এবং জনগণের পারস্পরিক যোগাযোগ আরও জোরদার হবে। গণস্বাক্ষর অভিযানে অংশ নেওয়া প্রবাসী বাংলাদেশিরাও এ দাবির প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছেন। তাদের মতে, কনস্যুলার সেবা নিতে ক্যানবেরায় যেতে অনেক সময় কর্মজীবী মানুষকে ছুটি নিতে হয় এবং অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয়। দীর্ঘ অপেক্ষা ও প্রশাসনিক জটিলতা এ ভোগান্তিকে আরও বাড়িয়ে তোলে। তাই মেলবোর্নে একটি পূর্ণাঙ্গ বাংলাদেশ কনসুলেট প্রতিষ্ঠা এখন আর বিলাসিতা নয়, বরং প্রবাসীদের ন্যায্য ও জরুরি দাবি। কমিউনিটির নেতারা আশা প্রকাশ করেছেন, প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের এই প্রত্যাশার প্রতি বাংলাদেশ সরকার ইতিবাচক দৃষ্টিভঙ্গি গ্রহণ করবে এবং দ্রুত মেলবোর্নে একটি পূর্ণাঙ্গ কনস্যুলেট বা সহকারী হাইকমিশন প্রতিষ্ঠার বিষয়ে কার্যকর উদ্যোগ নেবে।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow