অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে উচ্চশিক্ষার সুযোগ নিয়ে ওপেন ডে আয়োজন

বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে ধারণা দিতে ‘স্টাডি ইন অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ড: ওপেন ডে’ আয়োজন করতে যাচ্ছে মেন্টরস’ স্টাডি এব্রোড। শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর দ্য ওয়েস্টিন ঢাকা হোটেলে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই আয়োজন চলবে। আয়োজকরা জানিয়েছেন, ওপেন ডে-তে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। আগ্রহী শিক্ষার্থীরা সরাসরি তাদের সঙ্গে কথা বলে ব্যাচেলর, মাস্টার্স, ফাউন্ডেশন, ডিপ্লোমা এবং অন্যান্য কোর্স সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। এছাড়া শিক্ষার্থীদের জন্য স্পট অ্যাসেসমেন্ট ও যোগ্যতা যাচাইয়ের সুযোগ থাকবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে নিজেদের যোগ্যতা যাচাই করে উপযুক্ত কোর্স ও বিশ্ববিদ্যালয় সম্পর্কে পরামর্শ নিতে পারবেন। ইভেন্টে অংশগ্রহণকারীরা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে আবেদন প্রক্রিয়া, ভিসা প্রসেসিং, খণ্ডকালীন কাজের সুযোগ, পড়াশোনা শেষে ওয়ার্ক পারমিট, থাকা-খাওয়া এবং আইইএলটিএস প্রস্তুতি বিষয়ে অভিজ্ঞ কাউন্সেলরদের কাছ থেকে দিকনির্দেশনা পাবেন। ওপ

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে উচ্চশিক্ষার সুযোগ নিয়ে ওপেন ডে আয়োজন
বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে ধারণা দিতে ‘স্টাডি ইন অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ড: ওপেন ডে’ আয়োজন করতে যাচ্ছে মেন্টরস’ স্টাডি এব্রোড। শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর দ্য ওয়েস্টিন ঢাকা হোটেলে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই আয়োজন চলবে। আয়োজকরা জানিয়েছেন, ওপেন ডে-তে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। আগ্রহী শিক্ষার্থীরা সরাসরি তাদের সঙ্গে কথা বলে ব্যাচেলর, মাস্টার্স, ফাউন্ডেশন, ডিপ্লোমা এবং অন্যান্য কোর্স সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। এছাড়া শিক্ষার্থীদের জন্য স্পট অ্যাসেসমেন্ট ও যোগ্যতা যাচাইয়ের সুযোগ থাকবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে নিজেদের যোগ্যতা যাচাই করে উপযুক্ত কোর্স ও বিশ্ববিদ্যালয় সম্পর্কে পরামর্শ নিতে পারবেন। ইভেন্টে অংশগ্রহণকারীরা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে আবেদন প্রক্রিয়া, ভিসা প্রসেসিং, খণ্ডকালীন কাজের সুযোগ, পড়াশোনা শেষে ওয়ার্ক পারমিট, থাকা-খাওয়া এবং আইইএলটিএস প্রস্তুতি বিষয়ে অভিজ্ঞ কাউন্সেলরদের কাছ থেকে দিকনির্দেশনা পাবেন। ওপেন ডে-তে অংশগ্রহণ সম্পূর্ণ বিনামূল্যে। আগ্রহী শিক্ষার্থীদের স্পট অ্যাসেসমেন্ট ও অন-দ্য-স্পট আবেদনের জন্য সার্টিফিকেট বা ট্রান্সক্রিপ্ট, পাসপোর্ট এবং প্রয়োজনীয় কাগজপত্রের কপি সঙ্গে আনতে অনুরোধ করা হয়েছে।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow