অস্ট্রেলিয়ার দুর্গে হাসান মাহমুদের জোড়া আঘাত

দীর্ঘ ২৩ বছর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে সিরিজ খেলছে বাংলাদেশ। ডারউইনে প্রথম টেস্টে ক্যাঙারুদের কাছে টসে হেরে বোলিংয়ে নামে টাইগাররা। ম্যাচে বাংলাদেশকে সফলতা এনে দিয়েছেন পেসার হাসান মাহমুদ। তার জোড়া শিকারে ম্যাচে ফিরেছে বাংলাদেশ।  ম্যাচের ১২তম ওভারে হাসানের বলে লিটনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন অস্ট্রেলিয়ান ওপেনার জেক ওয়েদারাল্ড। ১৪তম ওভারে হাসানের বলে বোল্ড হন অন্য ওপেনার ট্রাভিস হেড।  ডারউইনের মারারা স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে শুরুতেই পেস আক্রমণের ধার দেখিয়েছে বাংলাদেশ। নতুন বলে হাসান মাহমুদ ও তাসকিন আহমেদের গতি এবং সুইংয়ে শুরুতেই বেশ অস্বস্তিতে পড়েন দুই অস্ট্রেলিয়ান ওপেনার ট্রাভিস হেড ও জেক ওয়েদারাল্ড।  খেলা শুরুর আগে উইকেটে ঘাসের উপস্থিতি নিয়ে কথা বলেছিলেন অজি ওপেনার ট্রাভিস হেড। মাঠে খেলা গড়াতেই পিচের সেই আচরণ স্পষ্ট হয়ে ওঠে। তাসকিন আহমেদ চমৎকার লাইন-লেংথে ৫ রান দিয়ে ইনিংস শুরু করার পর অন্য প্রান্তে তোপ দাগেন হাসান মাহমুদ। ভালো লেংথ থেকে দুই দিকেই বল সুইং করিয়ে হেড ও ওয়েদারাল্ডকে বারবার পরাস্ত করেন হাসান। অষ্টম ওভারে রাউন্ড দ্য উইকেটে এসেও দুই ব্যাটারকে চাপে রা

অস্ট্রেলিয়ার দুর্গে হাসান মাহমুদের জোড়া আঘাত

দীর্ঘ ২৩ বছর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে সিরিজ খেলছে বাংলাদেশ। ডারউইনে প্রথম টেস্টে ক্যাঙারুদের কাছে টসে হেরে বোলিংয়ে নামে টাইগাররা। ম্যাচে বাংলাদেশকে সফলতা এনে দিয়েছেন পেসার হাসান মাহমুদ। তার জোড়া শিকারে ম্যাচে ফিরেছে বাংলাদেশ। 

ম্যাচের ১২তম ওভারে হাসানের বলে লিটনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন অস্ট্রেলিয়ান ওপেনার জেক ওয়েদারাল্ড। ১৪তম ওভারে হাসানের বলে বোল্ড হন অন্য ওপেনার ট্রাভিস হেড। 

ডারউইনের মারারা স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে শুরুতেই পেস আক্রমণের ধার দেখিয়েছে বাংলাদেশ। নতুন বলে হাসান মাহমুদ ও তাসকিন আহমেদের গতি এবং সুইংয়ে শুরুতেই বেশ অস্বস্তিতে পড়েন দুই অস্ট্রেলিয়ান ওপেনার ট্রাভিস হেড ও জেক ওয়েদারাল্ড। 

খেলা শুরুর আগে উইকেটে ঘাসের উপস্থিতি নিয়ে কথা বলেছিলেন অজি ওপেনার ট্রাভিস হেড। মাঠে খেলা গড়াতেই পিচের সেই আচরণ স্পষ্ট হয়ে ওঠে। তাসকিন আহমেদ চমৎকার লাইন-লেংথে ৫ রান দিয়ে ইনিংস শুরু করার পর অন্য প্রান্তে তোপ দাগেন হাসান মাহমুদ। ভালো লেংথ থেকে দুই দিকেই বল সুইং করিয়ে হেড ও ওয়েদারাল্ডকে বারবার পরাস্ত করেন হাসান।

অষ্টম ওভারে রাউন্ড দ্য উইকেটে এসেও দুই ব্যাটারকে চাপে রাখেন হাসান। তবে চোটের কারণে পেসার নাহিদ রানার অনুপস্থিতিতে তাসকিন ও হাসানের পাশাপাশি একাদশে রয়েছেন এবাদত হোসেন।

এর আগে জাঁকজমকপূর্ণ আয়োজনে শুরু হয় ম্যাচটি। স্থানীয় আদিবাসীদের ঐতিহ্যবাহী পরিবেশনার পর দুই দেশের জাতীয় সংগীত পরিবেশিত হয়। ২০০৬ সালে বাংলাদেশের বিপক্ষে সাবেক অজি পেসার জেসন গিলেস্পির নাইটওয়াচম্যান হিসেবে করা ডাবল সেঞ্চুরির ২০ বছর পূর্তিতে তাকে নিয়েই ট্রফি উন্মোচন করা হয়।

দুই দলের একাদশ
বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন ও হাসান মাহমুদ।

অস্ট্রেলিয়া: ট্রাভিস হেড, জেক ওয়েদারাল্ড, মারনাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), বো ওয়েবস্টার, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন ও জশ হ্যাজলউড।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow