অস্ট্রেলিয়ার পাঁচ শহরে যাচ্ছে ‘বনলতা সেন’

দেশের প্রেক্ষাগৃহে দর্শকদের প্রশংসা কুড়ানোর পর এবার আন্তর্জাতিক অঙ্গনে পা রাখতে যাচ্ছে আলোচিত সিনেমা ‘বনলতা সেন’। কবি জীবনানন্দ দাশের জীবন, সাহিত্যকর্ম এবং তার অমর কবিতা ‘বনলতা সেন’কে কেন্দ্র করে নির্মিত সিনেমাটি শিগগিরই অস্ট্রেলিয়ার পাঁচটি শহরে মুক্তি পাবে। নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের পরিচালনায় নির্মিত সিনেমাটি ঈদুল আজহা উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির পর থেকেই এর নির্মাণশৈলী, চিত্রায়ণ, সংলাপ এবং অভিনয় দর্শক ও সমালোচকদের নজর কাড়ে। সেই ধারাবাহিকতায় এবার প্রবাসী দর্শকদের জন্য সুখবর এলো। জানা গেছে, অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন, পার্থ ও এডেলাইড— এই পাঁচ শহরে সিনেমাটি প্রদর্শনের আয়োজন করা হচ্ছে। খুব শিগগিরই হলের নাম ও প্রদর্শনীর সময়সূচি প্রকাশ করা হবে। এ প্রসঙ্গে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল বলেন, “বাংলাদেশে ‘বনলতা সেন’ যে ভালোবাসা পেয়েছে, তা আমাদের অনুপ্রাণিত করেছে। অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলা ভাষাভাষী দর্শকদের কাছ থেকেও ছবিটি মুক্তির জন্য দীর্ঘদিন ধরে অনুরোধ পাচ্ছিলাম। তাদের আগ্রহের কারণেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।” তিনি আরও জানান, শুধু অস্ট্রেলিয়াতেই নয়, ভবিষ

অস্ট্রেলিয়ার পাঁচ শহরে যাচ্ছে ‘বনলতা সেন’
দেশের প্রেক্ষাগৃহে দর্শকদের প্রশংসা কুড়ানোর পর এবার আন্তর্জাতিক অঙ্গনে পা রাখতে যাচ্ছে আলোচিত সিনেমা ‘বনলতা সেন’। কবি জীবনানন্দ দাশের জীবন, সাহিত্যকর্ম এবং তার অমর কবিতা ‘বনলতা সেন’কে কেন্দ্র করে নির্মিত সিনেমাটি শিগগিরই অস্ট্রেলিয়ার পাঁচটি শহরে মুক্তি পাবে। নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের পরিচালনায় নির্মিত সিনেমাটি ঈদুল আজহা উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির পর থেকেই এর নির্মাণশৈলী, চিত্রায়ণ, সংলাপ এবং অভিনয় দর্শক ও সমালোচকদের নজর কাড়ে। সেই ধারাবাহিকতায় এবার প্রবাসী দর্শকদের জন্য সুখবর এলো। জানা গেছে, অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন, পার্থ ও এডেলাইড— এই পাঁচ শহরে সিনেমাটি প্রদর্শনের আয়োজন করা হচ্ছে। খুব শিগগিরই হলের নাম ও প্রদর্শনীর সময়সূচি প্রকাশ করা হবে। এ প্রসঙ্গে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল বলেন, “বাংলাদেশে ‘বনলতা সেন’ যে ভালোবাসা পেয়েছে, তা আমাদের অনুপ্রাণিত করেছে। অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলা ভাষাভাষী দর্শকদের কাছ থেকেও ছবিটি মুক্তির জন্য দীর্ঘদিন ধরে অনুরোধ পাচ্ছিলাম। তাদের আগ্রহের কারণেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।” তিনি আরও জানান, শুধু অস্ট্রেলিয়াতেই নয়, ভবিষ্যতে পশ্চিমা বিশ্বের আরও কয়েকটি দেশে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে। বাংলা সাহিত্য ও সংস্কৃতিনির্ভর এই কাজকে আন্তর্জাতিক দর্শকদের কাছে পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য। উল্লেখ্য, ২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত ‘বনলতা সেন’ বর্তমানে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। দেশীয় দর্শকদের ইতিবাচক সাড়ার পর এবার বৈশ্বিক দর্শকদের সামনে নিজেদের কাজ তুলে ধরতে প্রস্তুত সিনেমাটির নির্মাতারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow