সিগারেট ফিল্টার ও নিকোটিন আমদানিতে ৩০০% শুল্ক

জনস্বাস্থ্য সুরক্ষা ও ধূমপান নিরুৎসাহিত করার লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সিগারেটের ফিল্টার তৈরির কাঁচামাল এবং নিকোটিন আমদানির ওপর ৩০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব আসতে পারে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, হৃদ্‌রোগ চিকিৎসায় ব্যবহৃত হার্টের রিং এবং চোখের লেন্সের ওপর বিদ্যমান ১০ শতাংশ ভ্যাট প্রত্যাহারের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি কিডনি ডায়ালাইসিস সেবায় ব্যবহৃত যন্ত্রপাতি ও সংশ্লিষ্ট পণ্যের আমদানি শুল্ক কমানোর পাশাপাশি এ খাতে ভ্যাট ও আয়কর অব্যাহতি দেওয়ার উদ্যোগ নেওয়া হতে পারে। তথ্যপ্রযুক্তি খাতকে উৎসাহিত করতে ফ্রিল্যান্সার ও কনটেন্ট নির্মাতাদের জন্য কর ও ভ্যাট ছাড়ের প্রস্তাবও বিবেচনায় রয়েছে। একই সঙ্গে করমুক্ত আয়সীমা বর্তমানের তুলনায় বাড়িয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা নির্ধারণের চিন্তা করা হচ্ছে, যা নিম্ন ও মধ্য আয়ের করদাতাদের জন্য স্বস্তি বয়ে আনতে পারে। এ ছাড়া নতুন বাজেটে ভ্যাট ব্যবস্থাপনায় কাঠামোগত পরিবর্তনের উদ্যোগ নেওয়া হতে পারে। এর অংশ হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) ইনপুট-আউটপুট কোয়েফিশিয়েন্ট ঘোষণার ক্ষমতা দেওয়ার প্রস্তাব রয়েছে। তবে ব্যবসা-বাণিজ্যের স্থিতিশীলতা বিবেচনায় কর্পোরেট কর

সিগারেট ফিল্টার ও নিকোটিন আমদানিতে ৩০০% শুল্ক

জনস্বাস্থ্য সুরক্ষা ও ধূমপান নিরুৎসাহিত করার লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সিগারেটের ফিল্টার তৈরির কাঁচামাল এবং নিকোটিন আমদানির ওপর ৩০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব আসতে পারে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, হৃদ্‌রোগ চিকিৎসায় ব্যবহৃত হার্টের রিং এবং চোখের লেন্সের ওপর বিদ্যমান ১০ শতাংশ ভ্যাট প্রত্যাহারের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি কিডনি ডায়ালাইসিস সেবায় ব্যবহৃত যন্ত্রপাতি ও সংশ্লিষ্ট পণ্যের আমদানি শুল্ক কমানোর পাশাপাশি এ খাতে ভ্যাট ও আয়কর অব্যাহতি দেওয়ার উদ্যোগ নেওয়া হতে পারে।

তথ্যপ্রযুক্তি খাতকে উৎসাহিত করতে ফ্রিল্যান্সার ও কনটেন্ট নির্মাতাদের জন্য কর ও ভ্যাট ছাড়ের প্রস্তাবও বিবেচনায় রয়েছে। একই সঙ্গে করমুক্ত আয়সীমা বর্তমানের তুলনায় বাড়িয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা নির্ধারণের চিন্তা করা হচ্ছে, যা নিম্ন ও মধ্য আয়ের করদাতাদের জন্য স্বস্তি বয়ে আনতে পারে।

এ ছাড়া নতুন বাজেটে ভ্যাট ব্যবস্থাপনায় কাঠামোগত পরিবর্তনের উদ্যোগ নেওয়া হতে পারে। এর অংশ হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) ইনপুট-আউটপুট কোয়েফিশিয়েন্ট ঘোষণার ক্ষমতা দেওয়ার প্রস্তাব রয়েছে। তবে ব্যবসা-বাণিজ্যের স্থিতিশীলতা বিবেচনায় কর্পোরেট করহার অপরিবর্তিত রাখার সম্ভাবনাই বেশি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow