অস্ত্র-গুলিসহ সুন্দরবনের বনদস্যু জোনাব বাহিনীর ৩ সদস্য আটক
সুন্দরবনের কুখ্যাত বনদস্যু জোনাব বাহিনীর তিন সক্রিয় সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। বুধবার (১০ জুন) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’-এর আওতায় গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার সন্ধ্যায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কালিঞ্চি সুইচ গেইট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে সুন্দরবনের বনদস্যু জোনাব বাহিনীর তিন সদস্যকে আটক করা হয়। আটকরা হলেন আজিবার গাজী (৪৭), রবিউল গাজী (৪৪) ও ফারুক হোসেন (৩৬)। তারা সবাই শ্যামনগর উপজেলার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে সুন্দরবন এলাকায় দস্যুতা ও জেলে-বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত বলে কোস্ট গার্ড জানিয়েছে। আটকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাতেই শ্যামনগর থানাধীন হরিণটানা খাল এলাকা থেকে একটি এক নলা বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। কোস্ট গার্ড জানিয়েছে, সুন্দরবনকে দস্যু মুক্ত রাখতে তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
সুন্দরবনের কুখ্যাত বনদস্যু জোনাব বাহিনীর তিন সক্রিয় সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
বুধবার (১০ জুন) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’-এর আওতায় গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার সন্ধ্যায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কালিঞ্চি সুইচ গেইট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে সুন্দরবনের বনদস্যু জোনাব বাহিনীর তিন সদস্যকে আটক করা হয়।
আটকরা হলেন আজিবার গাজী (৪৭), রবিউল গাজী (৪৪) ও ফারুক হোসেন (৩৬)। তারা সবাই শ্যামনগর উপজেলার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে সুন্দরবন এলাকায় দস্যুতা ও জেলে-বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত বলে কোস্ট গার্ড জানিয়েছে।
আটকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাতেই শ্যামনগর থানাধীন হরিণটানা খাল এলাকা থেকে একটি এক নলা বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, সুন্দরবনকে দস্যু মুক্ত রাখতে তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
What's Your Reaction?