অস্থিরতার আগুনে পুড়ছে জনপদ: আজহারী

সম্প্রতি ইরানের ওপর যৌথভাবে হামলা করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ দুই শতাধিক নাগরিক নিহত হয়েছেন। এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন দেশের জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী। ১ মার্চ দুপুর ১২টা ৯ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ বিষয়ে পোস্ট করেন। মিজানুর রহমান আজহারী লিখেছেন, ‌‘অস্থিরতার আগুনে পুড়ছে জনপদ; চক্রান্তে বিদীর্ণ উম্মাহ আজ দিশেহারা। হে আরশের মালিক! জুলুমের অবসান ঘটিয়ে পৃথিবীতে ন্যায়ের শান্তি প্রতিষ্ঠা করুন।’ আরও পড়ুনওসমান হাদির সঙ্গে জাবেরের রমজানের স্মৃতি  পোস্টের পর ৪ ঘণ্টায় তার পোস্টটিতে রিঅ্যাক্ট পড়েছে ৫ লাখ ৩৬ হাজার, কমেন্ট করা হয়েছে ৩৯ হাজার ৪০০, শেয়ার হয়েছে ১৫ হাজার। মিজানুর রহমান আজহারীর স্টাটাসে দেশ, কাল, ঘটনা উল্লেখ না থাকলেও তিনি হয়তো ইরানের ঘটনাকেই ইঙ্গিত করছেন। সমসাময়িক ঘটনা হিসেবে ইরানের সংঘাতই নেটিজেনদের আলোচনার বিষয়। এসইউ

অস্থিরতার আগুনে পুড়ছে জনপদ: আজহারী

সম্প্রতি ইরানের ওপর যৌথভাবে হামলা করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ দুই শতাধিক নাগরিক নিহত হয়েছেন। এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন দেশের জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী।

১ মার্চ দুপুর ১২টা ৯ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ বিষয়ে পোস্ট করেন।

মিজানুর রহমান আজহারী লিখেছেন, ‌‘অস্থিরতার আগুনে পুড়ছে জনপদ; চক্রান্তে বিদীর্ণ উম্মাহ আজ দিশেহারা। হে আরশের মালিক! জুলুমের অবসান ঘটিয়ে পৃথিবীতে ন্যায়ের শান্তি প্রতিষ্ঠা করুন।’

পোস্টের পর ৪ ঘণ্টায় তার পোস্টটিতে রিঅ্যাক্ট পড়েছে ৫ লাখ ৩৬ হাজার, কমেন্ট করা হয়েছে ৩৯ হাজার ৪০০, শেয়ার হয়েছে ১৫ হাজার।

মিজানুর রহমান আজহারীর স্টাটাসে দেশ, কাল, ঘটনা উল্লেখ না থাকলেও তিনি হয়তো ইরানের ঘটনাকেই ইঙ্গিত করছেন। সমসাময়িক ঘটনা হিসেবে ইরানের সংঘাতই নেটিজেনদের আলোচনার বিষয়।

এসইউ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow