অস্বাস্থ্যকর পরিবেশ ও নকল মোড়কে আইসক্রিম উৎপাদন, জরিমানা ২ লাখ টাকা

চট্টগ্রামের সাতকানিয়ায় আইসক্রিম উৎপাদনকারী দুই প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৭ মে) পশ্চিম কাঠগড় এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান। এতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা অংশ নেন। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে অনিবন্ধিত উপায়ে অনুমোদনহীন ও নকল মোড়ক ব্যবহার করে আইসক্রিম তৈরি এবং বাজারজাত করার অভিযোগে আলিফ আইসক্রিম ফ্যাক্টরি এবং নাহিয়ান আইসবারকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগিতায় আইসক্রিম উৎপাদনকারী দুটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এসময় দেখা যায়, প্রতিষ্ঠান দুটিতে আইসক্রিম উৎপাদনে কোনো নিয়ম মানা হচ্ছে না। অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে এসব আইসক্রিম বানানো হচ্ছিল। এজন্য প্রতিষ্ঠান দুটিকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়। এমডিআইএইচ/একিউএফ

অস্বাস্থ্যকর পরিবেশ ও নকল মোড়কে আইসক্রিম উৎপাদন, জরিমানা ২ লাখ টাকা

চট্টগ্রামের সাতকানিয়ায় আইসক্রিম উৎপাদনকারী দুই প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৭ মে) পশ্চিম কাঠগড় এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান। এতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা অংশ নেন।

অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে অনিবন্ধিত উপায়ে অনুমোদনহীন ও নকল মোড়ক ব্যবহার করে আইসক্রিম তৈরি এবং বাজারজাত করার অভিযোগে আলিফ আইসক্রিম ফ্যাক্টরি এবং নাহিয়ান আইসবারকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগিতায় আইসক্রিম উৎপাদনকারী দুটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এসময় দেখা যায়, প্রতিষ্ঠান দুটিতে আইসক্রিম উৎপাদনে কোনো নিয়ম মানা হচ্ছে না। অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে এসব আইসক্রিম বানানো হচ্ছিল। এজন্য প্রতিষ্ঠান দুটিকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।

এমডিআইএইচ/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow