অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার তৈরি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

কুমিল্লা মহানগরের বিভিন্ন ইফতারি বাজারে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রির দায়ে তিন প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (৮ মার্চ) দুপুর ২টা থেকে বিকাল পযর্ন্ত নগরীর বাদুরতলা, কান্দিরপাড় ও লাকসাম রোড এলাকায় এ অভিযান চালানো হয়। ভোক্তা অধিদপ্তর জানায়, অভিযানের সময় ইফতারি সামগ্রী খোলা অবস্থায় অস্বাস্থ্যকর পরিবেশে প্রস্তুত ও বিক্রি হচ্ছে কি না তা মনিটরিং করা হয়। এসময় বাদুরতলা ও লাকসাম রোড এলাকার কয়েকটি দোকানে খোলা অবস্থায় ইফতারি সামগ্রী রাখা এবং খাবারের অনুপযুক্ত পোড়া তেল ব্যবহার করে পেঁয়াজু, বেগুনি, চপসহ বিভিন্ন ভাজাপোড়া তৈরির প্রমান পাওয়া যায়। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগিতায় ঘটনাস্থলেই বিশেষ কিটের মাধ্যমে ওই তেল পরীক্ষা করা হলে তা ব্যবহারের অনুপযুক্ত প্রমাণিত হয়। এ অভিযোগে নারায়ণগঞ্জ সুইট মিট, রুচি বিলাস রেস্টুরেন্ট এবং এম এন হোটেলকে সতর্ক করে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মানহীন পোড়া তেল জব্দ করে তা ধ্বংস করা হয়। অভিযান চলাকালে ভোক্তা সচেতনতা বাড়াতে ব্যবসায়ী ও ক্রেতাদের মাঝে লিফলেটও বিতরণ করা হয়

অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার তৈরি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

কুমিল্লা মহানগরের বিভিন্ন ইফতারি বাজারে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রির দায়ে তিন প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (৮ মার্চ) দুপুর ২টা থেকে বিকাল পযর্ন্ত নগরীর বাদুরতলা, কান্দিরপাড় ও লাকসাম রোড এলাকায় এ অভিযান চালানো হয়।

ভোক্তা অধিদপ্তর জানায়, অভিযানের সময় ইফতারি সামগ্রী খোলা অবস্থায় অস্বাস্থ্যকর পরিবেশে প্রস্তুত ও বিক্রি হচ্ছে কি না তা মনিটরিং করা হয়। এসময় বাদুরতলা ও লাকসাম রোড এলাকার কয়েকটি দোকানে খোলা অবস্থায় ইফতারি সামগ্রী রাখা এবং খাবারের অনুপযুক্ত পোড়া তেল ব্যবহার করে পেঁয়াজু, বেগুনি, চপসহ বিভিন্ন ভাজাপোড়া তৈরির প্রমান পাওয়া যায়।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগিতায় ঘটনাস্থলেই বিশেষ কিটের মাধ্যমে ওই তেল পরীক্ষা করা হলে তা ব্যবহারের অনুপযুক্ত প্রমাণিত হয়।

এ অভিযোগে নারায়ণগঞ্জ সুইট মিট, রুচি বিলাস রেস্টুরেন্ট এবং এম এন হোটেলকে সতর্ক করে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মানহীন পোড়া তেল জব্দ করে তা ধ্বংস করা হয়।

অভিযান চলাকালে ভোক্তা সচেতনতা বাড়াতে ব্যবসায়ী ও ক্রেতাদের মাঝে লিফলেটও বিতরণ করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়ার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জুয়েল মিয়া, স্যাম্পল কালেক্টর মো. সাকিব এবং জেলা পুলিশের একটি টিম অংশ নেয়।

জাহিদ পাটোয়ারী/এএইচ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow