অস্বাস্থ্যকর পরিবেশে ইফতারি প্রস্তুত, দুই হোটেলকে জরিমানা

চট্টগ্রাম নগরীতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ইফতার সামগ্রী তৈরি ও বিক্রির দায়ে দুই হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৫ ফেব্রুয়ারি) নগরীর পাঠানটুলী চৌমুহনী মোড় এলাকায় চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতারি প্রস্তুত, খাবারে ক্ষতিকর টেস্টিং সল্ট ব্যবহার এবং রাস্তা দখল করে খোলা ও অস্বাস্থ্যকরভাবে খাবার বিক্রির প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে পাঠানটুলী চৌমুহনী মোড়ের হানিফ হোটেলকে ১০ হাজার টাকা এবং মাওলানা হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা জানায়, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে। এমআরএএইচ/এমকেআর

অস্বাস্থ্যকর পরিবেশে ইফতারি প্রস্তুত, দুই হোটেলকে জরিমানা

চট্টগ্রাম নগরীতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ইফতার সামগ্রী তৈরি ও বিক্রির দায়ে দুই হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) নগরীর পাঠানটুলী চৌমুহনী মোড় এলাকায় চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতারি প্রস্তুত, খাবারে ক্ষতিকর টেস্টিং সল্ট ব্যবহার এবং রাস্তা দখল করে খোলা ও অস্বাস্থ্যকরভাবে খাবার বিক্রির প্রমাণ পাওয়া যায়।

jagonews24

এসব অপরাধে পাঠানটুলী চৌমুহনী মোড়ের হানিফ হোটেলকে ১০ হাজার টাকা এবং মাওলানা হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা জানায়, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে।

এমআরএএইচ/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow