অস্বাস্থ্যকর পরিবেশে চিড়া-মুড়ি উৎপাদন, জরিমানা ৩০ হাজার

ফেনীতে অস্বাস্থ্যকর পরিবেশে চিড়া, মুড়ি উৎপাদন করায় কারখানার ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ট্রাস্কফোর্স টিমের প্রধান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আছাদুল ইসলাম এ জরিমানা করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, কাজিরবাগস্থ পরশুরাম সড়কে দুই তারা চিড়া মুড়ির কারখানায় তদারকিতে গিয়ে দেখা গেছে- নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশে চিড়া, মুড়ি উৎপাদন, ময়লাযুক্ত লবণ ব্যবহার ও বিক্রির জন্য উৎপাদনকৃত মুড়ির বস্তায় ওজনে কম দেওয়া হয়েছে। অভিযানে ব্যাটালিয়ান আনসার সদস্যরা সহযোগিতা করেন। ফেনীর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আছাদুল ইসলাম জানান, এ সব অপরাধে প্রতিষ্ঠান মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান চলাকালে ব্যবসায়ীদের সচেতনতায় লিফলেট বিতরণ করা হয়। আবদুল্লাহ আল-মামুন/এএইচ/এমএস

অস্বাস্থ্যকর পরিবেশে চিড়া-মুড়ি উৎপাদন, জরিমানা ৩০ হাজার

ফেনীতে অস্বাস্থ্যকর পরিবেশে চিড়া, মুড়ি উৎপাদন করায় কারখানার ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ট্রাস্কফোর্স টিমের প্রধান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আছাদুল ইসলাম এ জরিমানা করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, কাজিরবাগস্থ পরশুরাম সড়কে দুই তারা চিড়া মুড়ির কারখানায় তদারকিতে গিয়ে দেখা গেছে- নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশে চিড়া, মুড়ি উৎপাদন, ময়লাযুক্ত লবণ ব্যবহার ও বিক্রির জন্য উৎপাদনকৃত মুড়ির বস্তায় ওজনে কম দেওয়া হয়েছে। অভিযানে ব্যাটালিয়ান আনসার সদস্যরা সহযোগিতা করেন।

ফেনীর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আছাদুল ইসলাম জানান, এ সব অপরাধে প্রতিষ্ঠান মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান চলাকালে ব্যবসায়ীদের সচেতনতায় লিফলেট বিতরণ করা হয়।

আবদুল্লাহ আল-মামুন/এএইচ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow