অহনার বোন পরিচয়ে টাকা চান তরুণী, সতর্ক করলেন অভিনেত্রী

জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান এক তরুণীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে চাঞ্চল্য সৃষ্টি করেছেন। সোমবার (২৭ জুলাই) বিকেল ৪টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া ওই পোস্টে তিনি দাবি করেন, তার সাবেক এক সহকারী গভীর রাতে বাসার নিচে এসে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে গার্ড রুমে রাত কাটিয়েছেন। এই সহকারীর নাম আফিফা। তিনি নিজেকে অহনার বোন পরিচয় দিয়ে বিভিন্ন মানুষের কাছে তার নাম ব্যবহার করে অর্থ দাবি করেন। সেজন্য সবাইকে এই আফিফা সম্পর্কে সচেতন করেছেন। অহনার ভাষ্য অনুযায়ী, গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে ওই তরুণী তার বাসার নিচে এসে নিরাপত্তারক্ষীকে জানান, তিনি একজন সাংবাদিক। তিনি অভিনেত্রীর সঙ্গে দেখা করতে এসেছেন। নিরাপত্তারক্ষী বাসায় ফোন করলেও অহনার পরিবারের সবাই ঘুমিয়ে থাকায় কেউ ফোন ধরেননি। অভিনেত্রীর দাবি, এরপর ওই তরুণী নিরাপত্তারক্ষীদের কক্ষে সকাল ৬টা পর্যন্ত অবস্থান করেন। রাতে তাকে চলে যেতে বলা হলে তিনি নাকি বলেন, ‘এতো রাতে আমি একটা মেয়ে মানুষ, কোথায় যাব?’ সকালে বিষয়টি জানাজানি হলে পরিবারের সদস্যরা বিস্মিত হন। পরে জানতে পারেন, ওই তরুণীর নাম আফিফা। ফেসবুক পোস্টে অহনা রহমান আরও

অহনার বোন পরিচয়ে টাকা চান তরুণী, সতর্ক করলেন অভিনেত্রী

জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান এক তরুণীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে চাঞ্চল্য সৃষ্টি করেছেন। সোমবার (২৭ জুলাই) বিকেল ৪টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া ওই পোস্টে তিনি দাবি করেন, তার সাবেক এক সহকারী গভীর রাতে বাসার নিচে এসে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে গার্ড রুমে রাত কাটিয়েছেন।

এই সহকারীর নাম আফিফা। তিনি নিজেকে অহনার বোন পরিচয় দিয়ে বিভিন্ন মানুষের কাছে তার নাম ব্যবহার করে অর্থ দাবি করেন। সেজন্য সবাইকে এই আফিফা সম্পর্কে সচেতন করেছেন।

অহনার ভাষ্য অনুযায়ী, গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে ওই তরুণী তার বাসার নিচে এসে নিরাপত্তারক্ষীকে জানান, তিনি একজন সাংবাদিক। তিনি অভিনেত্রীর সঙ্গে দেখা করতে এসেছেন। নিরাপত্তারক্ষী বাসায় ফোন করলেও অহনার পরিবারের সবাই ঘুমিয়ে থাকায় কেউ ফোন ধরেননি।

অভিনেত্রীর দাবি, এরপর ওই তরুণী নিরাপত্তারক্ষীদের কক্ষে সকাল ৬টা পর্যন্ত অবস্থান করেন। রাতে তাকে চলে যেতে বলা হলে তিনি নাকি বলেন, ‘এতো রাতে আমি একটা মেয়ে মানুষ, কোথায় যাব?’

সকালে বিষয়টি জানাজানি হলে পরিবারের সদস্যরা বিস্মিত হন। পরে জানতে পারেন, ওই তরুণীর নাম আফিফা।

ফেসবুক পোস্টে অহনা রহমান আরও অভিযোগ করেন, আফিফা আগে অল্প সময়ের জন্য তার সহকারী হিসেবে কাজ করতেন। বর্তমানে তিনি বিভিন্ন মানুষের কাছে নিজেকে অভিনেত্রীর বোন পরিচয় দিয়ে টাকা চাইছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে সবাইকে সতর্ক করে অভিনেত্রী লেখেন, ‘আফিফা ছিল আমার অ্যাসিস্ট্যান্ট, তাও অল্প সময়ের জন্য। এই স্ট্যাটাসটা হলো সতর্কবার্তা। তোকে আমি অনেকবার সতর্ক করেছি, কিন্তু এটা শেষবার। এরপর যদি আমাকে ডিসটার্ব করিস, তাহলে তোর সঙ্গে তোর চক্রটাও ঠিক থাকবে না।’

অহনার এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। তবে অভিযুক্ত আফিফার পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow