অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কেমন হবে? ভিডিও ফাঁস
অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কবে বাজারে আসবে, তা নিয়ে প্রযুক্তি দুনিয়ায় দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। এখনও কোম্পানির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও সম্প্রতি একটি ডামি মডেলের ভিডিও প্রকাশের পর নতুন করে আলোচনায় এসেছে ডিভাইসটি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ অ্যাপল হাব নামের একটি অ্যাকাউন্ট ভিডিওটি প্রকাশ করেছে। পোস্টে দাবি করা হয়েছে, এটি অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোনের ডামি মডেল। যদিও ভিডিওটির সত্যতা বা এটি অ্যাপলের চূড়ান্ত নকশা কি না, সে বিষয়ে কোম্পানির পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। ভিডিওতে দেখা যায়, ফোনটি বইয়ের মতো ভাঁজ করা যায় এবং খুললে বড় একটি অভ্যন্তরীণ ডিসপ্লে পাওয়া যায়। ডিজাইনের দিক থেকে এটি অনেকটাই স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড সিরিজের মতো। ডামি মডেলে সাদা রঙের একটি ফোন দেখা গেছে। এর পেছনে রয়েছে দুটি ক্যামেরা, নিচের অংশে রয়েছে ইউএসবি টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিল। ফোনটি খুললে ভেতরের ডিসপ্লের উপরের বাঁদিকে একটি সেলফি ক্যামেরাও দেখা যায়। আরও পড়ুন আইফোন ১৮ প্রো ম্যাক্সের ক্যামেরায় থাকবে বড় চমক প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, অ্যাপল তাদের প্রথম ফোল্ডেব
অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কবে বাজারে আসবে, তা নিয়ে প্রযুক্তি দুনিয়ায় দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। এখনও কোম্পানির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও সম্প্রতি একটি ডামি মডেলের ভিডিও প্রকাশের পর নতুন করে আলোচনায় এসেছে ডিভাইসটি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ অ্যাপল হাব নামের একটি অ্যাকাউন্ট ভিডিওটি প্রকাশ করেছে। পোস্টে দাবি করা হয়েছে, এটি অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোনের ডামি মডেল। যদিও ভিডিওটির সত্যতা বা এটি অ্যাপলের চূড়ান্ত নকশা কি না, সে বিষয়ে কোম্পানির পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।
ভিডিওতে দেখা যায়, ফোনটি বইয়ের মতো ভাঁজ করা যায় এবং খুললে বড় একটি অভ্যন্তরীণ ডিসপ্লে পাওয়া যায়। ডিজাইনের দিক থেকে এটি অনেকটাই স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড সিরিজের মতো।
ডামি মডেলে সাদা রঙের একটি ফোন দেখা গেছে। এর পেছনে রয়েছে দুটি ক্যামেরা, নিচের অংশে রয়েছে ইউএসবি টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিল। ফোনটি খুললে ভেতরের ডিসপ্লের উপরের বাঁদিকে একটি সেলফি ক্যামেরাও দেখা যায়।
প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, অ্যাপল তাদের প্রথম ফোল্ডেবল ফোনে তুলনামূলক সরল ক্যামেরা সেটআপ ব্যবহার করতে পারে। কারণ, কোম্পানির মূল লক্ষ্য হতে পারে ডিসপ্লে প্রযুক্তি, হিঞ্জের স্থায়িত্ব এবং সফটওয়্যার অভিজ্ঞতাকে আরও নিখুঁত করা।
অ্যাপল এখনও ফোল্ডেবল ফোন বাজারে না আনলেও এই বাজারে প্রতিযোগিতা বেশ কয়েক বছর ধরেই তুঙ্গে। স্যামসাং ২০১৯ সালে প্রথম বাণিজ্যিকভাবে গ্যালাক্সি ফোল্ড উন্মোচনের পর ধারাবাহিকভাবে ফোল্ড ও ফ্লিপ সিরিজের নতুন মডেল বাজারে এনেছে।
শুধু স্যামসাং নয়, গুগল, ওয়ানপ্লাস, ভিভো এবং শাওমির মতো প্রতিষ্ঠানও এরইমধ্যে ফোল্ডেবল স্মার্টফোন বাজারজাত করেছে। দামের দিক থেকেও অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোনটি প্রিমিয়াম শ্রেণির হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিভিন্ন সূত্রের দাবি, ডিভাইসটির মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার থেকে ২ লাখ টাকা পর্যন্ত হতে পারে। তবে অ্যাপল এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
প্রকাশিত ভিডিওটি যদি সত্যিই অ্যাপলের পরিকল্পিত ফোল্ডেবল আইফোনের কাছাকাছি হয়, তাহলে এটি হবে কোম্পানির স্মার্টফোন ইতিহাসে একটি বড় পরিবর্তনের সূচনা। তবে প্রকৃত নকশা, স্পেসিফিকেশন ও দাম জানতে ব্যবহারকারীদের অপেক্ষা করতে হবে অ্যাপলের আনুষ্ঠানিক ঘোষণার জন্য।
সূত্র: ফোর্বস, দ্য নিউয়র্ক টাইমস
কেএসকে
What's Your Reaction?

