অ্যাপেক্স উইভিংয়ের দুই আর্থিক হিসাব অনুসন্ধানের নির্দেশ

পুঁজিবাজারে এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত কোম্পানি অ্যাপেক্স ওয়েভিং অ্যান্ড ফিনিশিং মিলস লিমিটেডের আর্থিক বিবরণী নিয়ে গুরুতর অনুসন্ধানের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিটির টানা দুই সমাপ্ত অর্থবছরের (২০২৪ ও ২০২৫ সালের ৩০ জুন) নিরীক্ষা প্রতিবেদনে সংশ্লিষ্ট নিরীক্ষকের দেওয়া মতামত নিয়ে গুরুতর প্রশ্ন ওঠায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে কমিশন। বিএসইসির চিফ অ্যাকাউন্টেন্ট ডিভিশনের কর্পোরেট রিপোর্টিং ডিপার্টমেন্ট থেকে এ-সংক্রান্ত একটি চিঠি ডিএসইর চিফ রেগুলেটরি অফিসারের কাছে পাঠানো হয়েছে।

অ্যাপেক্স উইভিংয়ের দুই আর্থিক হিসাব অনুসন্ধানের নির্দেশ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow