অ্যাম্বুলেন্সের ধাক্কায় সড়কে ছিটকে পড়লেন গরু ব্যবসায়ী, চাপা দিলো বাস

মাদারীপুরের শিবচরে রাস্তা পারাপারের সময় বাসচাপায় এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের পাঁচ্চর গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিব মোল্লা (৫৫) শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়ন উত্তরের বাখরেরকান্দি গ্রামের মেছের মোল্লার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্যক্তিগত কাজ শেষে ঢাকা থেকে বাসযোগে এসে পাঁচ্চরে নামেন গরু ব্যবসায়ী হাবিব মোল্লা। পরে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রাস্তা পারাপার হচ্ছিলেন। এসময় পেছন থেকে আসা একটি বেপরোয়া গতির অ্যাম্বুলেন্স হাবিবকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে যান। এরপর যাত্রীবাহী একটি বাস তাকে পেছন থেকে দ্বিতীয়বার চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান হাবিব। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানা পুলিশ। তবে এই ঘটনায় অ্যাম্বুলেন্স কিংবা যাত্রীবাহী বাসের চালককে আটক করা সম্ভব হয়নি। শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আয়শা সিদ্দিকা আকাশী/এফএ/জেআইএম

অ্যাম্বুলেন্সের ধাক্কায় সড়কে ছিটকে পড়লেন গরু ব্যবসায়ী, চাপা দিলো বাস

মাদারীপুরের শিবচরে রাস্তা পারাপারের সময় বাসচাপায় এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের পাঁচ্চর গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিব মোল্লা (৫৫) শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়ন উত্তরের বাখরেরকান্দি গ্রামের মেছের মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্যক্তিগত কাজ শেষে ঢাকা থেকে বাসযোগে এসে পাঁচ্চরে নামেন গরু ব্যবসায়ী হাবিব মোল্লা। পরে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রাস্তা পারাপার হচ্ছিলেন। এসময় পেছন থেকে আসা একটি বেপরোয়া গতির অ্যাম্বুলেন্স হাবিবকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে যান। এরপর যাত্রীবাহী একটি বাস তাকে পেছন থেকে দ্বিতীয়বার চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান হাবিব। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানা পুলিশ। তবে এই ঘটনায় অ্যাম্বুলেন্স কিংবা যাত্রীবাহী বাসের চালককে আটক করা সম্ভব হয়নি।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আয়শা সিদ্দিকা আকাশী/এফএ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow