অ্যাম্বুলেন্সের সিলিন্ডারে মিললো ৪ কোটি টাকার ইয়াবা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্সের সিলিন্ডারে করে ইয়াবা পাচারের সময় দুজনকে আটক করেছে পুলিশ। এসময় ১ লাখ ৫ হাজার পিসের মতো ইয়াবা উদ্ধার করা হয়। এসব মাদকের আনুমানিক মূল্য প্রায় চার কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (৫ মে) কোতোয়ালি থানার ব্রিকফিল্ড রোডের পাথরঘাটা পুলিশ ফাঁড়ির পাশের একটি কালভার্টের ওপর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- অ্যাম্বুলেন্স চালক শহিদুল ইসলাম খান সাগর (২৭) ও মো. আফসার (৩৩)। তারা চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি অ্যাম্বুলেন্সে (চট্ট মেট্রো-ছ ৭১-১২৬৫) গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালানো হয়। এসময় গাড়িতে থাকা ব্যক্তিদের হেফাজত থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানটি পরিচালনা করেন পাথরঘাটা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কাজী মনিরুল করিমসহ কোতোয়ালি থানা পুলিশের সদস্যরা। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, অ্যাম্বুলেন্সটির গ্যাস সিলিন্ডারের ভেতরে অভিনব কৌশলে ইয়াবাগুলো লুকিয়ে রাখা হয়েছিল। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকপাচারের অভিযোগে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধী

অ্যাম্বুলেন্সের সিলিন্ডারে মিললো ৪ কোটি টাকার ইয়াবা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্সের সিলিন্ডারে করে ইয়াবা পাচারের সময় দুজনকে আটক করেছে পুলিশ। এসময় ১ লাখ ৫ হাজার পিসের মতো ইয়াবা উদ্ধার করা হয়। এসব মাদকের আনুমানিক মূল্য প্রায় চার কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৫ মে) কোতোয়ালি থানার ব্রিকফিল্ড রোডের পাথরঘাটা পুলিশ ফাঁড়ির পাশের একটি কালভার্টের ওপর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- অ্যাম্বুলেন্স চালক শহিদুল ইসলাম খান সাগর (২৭) ও মো. আফসার (৩৩)। তারা চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি অ্যাম্বুলেন্সে (চট্ট মেট্রো-ছ ৭১-১২৬৫) গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালানো হয়। এসময় গাড়িতে থাকা ব্যক্তিদের হেফাজত থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযানটি পরিচালনা করেন পাথরঘাটা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কাজী মনিরুল করিমসহ কোতোয়ালি থানা পুলিশের সদস্যরা।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, অ্যাম্বুলেন্সটির গ্যাস সিলিন্ডারের ভেতরে অভিনব কৌশলে ইয়াবাগুলো লুকিয়ে রাখা হয়েছিল। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকপাচারের অভিযোগে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমআরএএইচ/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow