আ’ লীগকে টিকিয়ে রাখতে চেয়েছিলেন হাসনাত-সারজিস: রাশেদ খান

রাশেদ খান অভিযোগ করেছেন যে হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম নাকি বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে চেয়েছিলেন। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। রাশেদ খান বলেন, হাসনাত ও সারজিস শুরুতে কোটা সংস্কার আন্দোলন সফল করতে চাইলেও সেটিকে গণঅভ্যুত্থানে রূপ নিতে চাননি। তার দাবি, ১৯ জুলাই তারা মন্ত্রীদের সঙ্গে সংলাপে অংশ নিয়েছিলেন, যা তাদের অবস্থান নিয়ে প্রশ্ন তোলে। পরে একই ব্যক্তিরা আবার আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে যুক্ত হন বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের দুর্বলতা ঢাকতেই পরবর্তী সময়ে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন করা হয়েছে।” রাশেদ খান দাবি করেন, হাসনাত আব্দুল্লাহর ভূমিকা নিয়ে লেখক আসিফ মাহমুদ-এর বইয়েও উল্লেখ রয়েছে। তিনি বলেন, ‘আসিফ মাহমুদের বইটি যদি আপনি পড়েন সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে হাসনাত এবং সারজিস আলম তারা দুইজন সেনাবাহিনীর গাড়িতে চড়ে তারা বঙ্গভবনে যাচ্ছিলেন। সেসময় আমরা তাদেরকে বলি তোমরা যদি গাড়ি থেকে নেমে আমাদের কাছে না আসো তাহলে তোমাদেরকে জাতীয় বেইমান আখ্যায়িত করা হবে।’ রাশেদ খান বলেন, ‘ভেতরের আলোচনা ত

আ’ লীগকে টিকিয়ে রাখতে চেয়েছিলেন হাসনাত-সারজিস: রাশেদ খান

রাশেদ খান অভিযোগ করেছেন যে হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম নাকি বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে চেয়েছিলেন। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খান বলেন, হাসনাত ও সারজিস শুরুতে কোটা সংস্কার আন্দোলন সফল করতে চাইলেও সেটিকে গণঅভ্যুত্থানে রূপ নিতে চাননি। তার দাবি, ১৯ জুলাই তারা মন্ত্রীদের সঙ্গে সংলাপে অংশ নিয়েছিলেন, যা তাদের অবস্থান নিয়ে প্রশ্ন তোলে। পরে একই ব্যক্তিরা আবার আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে যুক্ত হন বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের দুর্বলতা ঢাকতেই পরবর্তী সময়ে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন করা হয়েছে।”

রাশেদ খান দাবি করেন, হাসনাত আব্দুল্লাহর ভূমিকা নিয়ে লেখক আসিফ মাহমুদ-এর বইয়েও উল্লেখ রয়েছে।

তিনি বলেন, ‘আসিফ মাহমুদের বইটি যদি আপনি পড়েন সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে হাসনাত এবং সারজিস আলম তারা দুইজন সেনাবাহিনীর গাড়িতে চড়ে তারা বঙ্গভবনে যাচ্ছিলেন। সেসময় আমরা তাদেরকে বলি তোমরা যদি গাড়ি থেকে নেমে আমাদের কাছে না আসো তাহলে তোমাদেরকে জাতীয় বেইমান আখ্যায়িত করা হবে।’

রাশেদ খান বলেন, ‘ভেতরের আলোচনা তো আসলে প্রকাশ্যে আনা ঠিক না তার পরও বলি এনসিপির মধ্যে তাদের নিয়ে নানান ধরনের গুঞ্জন ছিল এখন যদিও রাজনীতি করার স্বার্থে সেগুলো নেই।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow