আই ফোক ফিভার-এ গাইলেন সাবিনা ইয়াসমিন
লোকসংগীতের অনুষ্ঠান ‘আই ফোক ফিভার’। এতে গেয়েছেন কিংবদন্তী শিল্পী সাবিনা ইয়াসমিনসহ একগুচ্ছ সংগীতশিল্পী। প্রবীণ এসব শিল্পীদের কণ্ঠে গাওয়া লোকসংগীত নিয়ে শুরু হতে যাচ্ছে লোকসংগীতের এ অনুষ্ঠান । এটির আয়োজন করেছে চ্যানেল আই। এতে প্রবীণ শিল্পীদের পাশাপাশি থাকছে নতুন শিল্পীদের গান। দুই প্রজন্মের শিল্পীর সমন্বয়েই এ অনুষ্ঠান সাজানো হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে চ্যানেলটি। বিজ্ঞপ্তিতে স্টেশনটি জানিয়েছে, অনুষ্ঠানটি চ্যানেল আইতে মোট ২৩ পর্বে প্রচার হবে। ইতোমধ্যে সাবিনা ইয়াসমিন তার পর্বের গানের রেকর্ডিং করেছেন চ্যানেল আই স্টুডিওতে। তিনি পাঁচটি লোকগানে কণ্ঠ দিয়েছেন। অনুষ্ঠান প্রসঙ্গে সাবিনা ইয়াসমিন বলেন, 'পল্লীগীতি, লোকসংগীত তো আমাদের সবার প্রাণের গান। এর আগে কখনও একটা অনুষ্ঠানে এতগুলো ফোক গান কখনই গাওয়া হয়নি। পাঁচটি গান করেছি। সবগুলো গান গাওয়ার সময় ভীষণ উপভোগ করেছি।' সাবিনা ইয়াসমিন ছাড়াও এই অনুষ্ঠানে আরও যেসব শিল্পীরা গান গেয়েছেন তারা হলেন রফিকুল আলম, খুরশিদ আলম, কনকচাঁপা, ফেরদৌস আরা, সালমা, সানিয়া সুলতানা লিজা, জিনিয়া জাফরিন লুইপা, সাগর দেওয়ান, আলেয়া বয়াতি, আক্কাস দেওয়ান, কাজল দেওয়ান, ঝিলিক,
লোকসংগীতের অনুষ্ঠান ‘আই ফোক ফিভার’। এতে গেয়েছেন কিংবদন্তী শিল্পী সাবিনা ইয়াসমিনসহ একগুচ্ছ সংগীতশিল্পী। প্রবীণ এসব শিল্পীদের কণ্ঠে গাওয়া লোকসংগীত নিয়ে শুরু হতে যাচ্ছে লোকসংগীতের এ অনুষ্ঠান । এটির আয়োজন করেছে চ্যানেল আই। এতে প্রবীণ শিল্পীদের পাশাপাশি থাকছে নতুন শিল্পীদের গান। দুই প্রজন্মের শিল্পীর সমন্বয়েই এ অনুষ্ঠান সাজানো হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে চ্যানেলটি। বিজ্ঞপ্তিতে স্টেশনটি জানিয়েছে, অনুষ্ঠানটি চ্যানেল আইতে মোট ২৩ পর্বে প্রচার হবে। ইতোমধ্যে সাবিনা ইয়াসমিন তার পর্বের গানের রেকর্ডিং করেছেন চ্যানেল আই স্টুডিওতে। তিনি পাঁচটি লোকগানে কণ্ঠ দিয়েছেন।
অনুষ্ঠান প্রসঙ্গে সাবিনা ইয়াসমিন বলেন, 'পল্লীগীতি, লোকসংগীত তো আমাদের সবার প্রাণের গান। এর আগে কখনও একটা অনুষ্ঠানে এতগুলো ফোক গান কখনই গাওয়া হয়নি। পাঁচটি গান করেছি। সবগুলো গান গাওয়ার সময় ভীষণ উপভোগ করেছি।'
সাবিনা ইয়াসমিন ছাড়াও এই অনুষ্ঠানে আরও যেসব শিল্পীরা গান গেয়েছেন তারা হলেন রফিকুল আলম, খুরশিদ আলম, কনকচাঁপা, ফেরদৌস আরা, সালমা, সানিয়া সুলতানা লিজা, জিনিয়া জাফরিন লুইপা, সাগর দেওয়ান, আলেয়া বয়াতি, আক্কাস দেওয়ান, কাজল দেওয়ান, ঝিলিক, মুক্তা সরকার, পারভেজ, আশিক, আকাশ মাহমুদ, নকুল কুমার বিশ্বাসসহ অনেকে।
শিগগিরই প্রচার হবে ‘আই ফোক ফিভার’; অনুষ্ঠানটি প্রযোজনা করছেন ইফতেখার মুনিম আহসান, পরিকল্পনা করেছেন জাহাঙ্গীর সাঈদ।
What's Your Reaction?