আইএসইউতে ‘স্প্যানডেক্স’ ম্যাগাজিনের উদ্বোধন

শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তাধারা ও উপস্থাপন দক্ষতা বিকাশের লক্ষ্যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ)-তে প্রকাশিত হয়েছে ‘স্প্যানডেক্স’ ম্যাগাজিনের প্রথম সংখ্যা।  বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আইএসইউ টেক্সটাইল ক্লাবের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের মিডিয়া ল্যাবে আয়োজিত এক অনুষ্ঠানে ম্যাগাজিনটির মোড়ক উন্মোচন ও আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবদুল আউয়াল খান। আইএসইউর প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক মো. আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক শামীমা সিদ্দিকা, জ্যেষ্ঠ প্রভাষক হাবিবা আলতাফ, প্রভাষক মো. হাসিবুল হাসানসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষার্থীরা। উপাচার্য বলেন, বাংলাদেশের অর্থনীতিতে টেক্সটাইল খাত একটি অন্যতম চালিকাশক্তি। এ খাতে টিকে থাকতে হলে নতুন ধারণা, উদ্ভাবন এবং সমস্যাভিত্তিক সমাধানমূলক চিন্তাভাবনা অপরিহার্য।  তিনি আরও বলেন, ‘স্প্যানডেক্স’ ম্যাগাজিন শিক্ষার্থীদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম, যার মাধ্যমে তারা ইন্ডাস্ট্রির সঙ্গে নিজেদের

আইএসইউতে ‘স্প্যানডেক্স’ ম্যাগাজিনের উদ্বোধন

শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তাধারা ও উপস্থাপন দক্ষতা বিকাশের লক্ষ্যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ)-তে প্রকাশিত হয়েছে ‘স্প্যানডেক্স’ ম্যাগাজিনের প্রথম সংখ্যা। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আইএসইউ টেক্সটাইল ক্লাবের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের মিডিয়া ল্যাবে আয়োজিত এক অনুষ্ঠানে ম্যাগাজিনটির মোড়ক উন্মোচন ও আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবদুল আউয়াল খান।

আইএসইউর প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক মো. আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক শামীমা সিদ্দিকা, জ্যেষ্ঠ প্রভাষক হাবিবা আলতাফ, প্রভাষক মো. হাসিবুল হাসানসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষার্থীরা।

উপাচার্য বলেন, বাংলাদেশের অর্থনীতিতে টেক্সটাইল খাত একটি অন্যতম চালিকাশক্তি। এ খাতে টিকে থাকতে হলে নতুন ধারণা, উদ্ভাবন এবং সমস্যাভিত্তিক সমাধানমূলক চিন্তাভাবনা অপরিহার্য। 

তিনি আরও বলেন, ‘স্প্যানডেক্স’ ম্যাগাজিন শিক্ষার্থীদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম, যার মাধ্যমে তারা ইন্ডাস্ট্রির সঙ্গে নিজেদের সংযুক্ত করতে পারবে এবং ভবিষ্যৎ ক্যারিয়ারে বাস্তব অভিজ্ঞতা অর্জনে সহায়তা পাবে। তিনি শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের গণ্ডি পেরিয়ে লেখালেখি, বিশ্লেষণধর্মী চিন্তা ও সৃজনশীল কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে অধ্যাপক মো. আবুল কাশেম বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে এই ম্যাগাজিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাস্তব জীবনে সফল হতে হলে চিন্তাশক্তি, বিশ্লেষণ ক্ষমতা এবং উপস্থাপন দক্ষতার বিকাশ জরুরি। 

তিনি আরও বলেন, এই ম্যাগাজিনে লেখার মাধ্যমে শিক্ষার্থীরা ইন্ডাস্ট্রির বাস্তব সমস্যা, নতুন ধারণা ও উদ্ভাবনী চিন্তাধারা তুলে ধরতে পারবে।

উল্লেখ্য, আইএসইউর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের টেক্সটাইলভিত্তিক ম্যাগাজিন ‘স্প্যানডেক্স’ আইএসইউ টেক্সটাইল ক্লাব কর্তৃক প্রকাশিত হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow