আইজিপির বাড়ির সার্ভিস তার চুরির ঘটনায় গ্রেপ্তার ৩
বাগেরহাটে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বাড়িতে চুরির ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করছে পুলিশ। তবে বাড়িতে চুরির খবরটি সত্য নয় বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার। বুধবার (১৮ মার্চ) দুপুরে পুলিশ সুপার মো. হাছান চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। গ্রেপ্তার তিনজন হলেন— মো রবিউল ইসলাম (২৮), আব্দুর কাদের (২৪) ও মো চঞ্চল শেখ (৩৮)। তাদের বাড়ি বাগেরহাটের বিভিন্ন এলাকায়। জানা যায়, মঙ্গলবার সার্ভিস তার চুরির বিষয়টি থানা পুলিশের নজরে আসার পর অভিযান পরিচালনা করে জড়িত ৩ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় চুরি যাওয়া তার উদ্ধার করে পুলিশ। বাগেরহাটের পুলিশ সুপার মো. হাছান চৌধুরী বলেন, বিভিন্ন অনলাইন ও গণমাধ্যমে আইজিপির বাসভবনে চুরির ঘটনা সংঘটিত হয়েছে বলে উল্লেখ করা হয়। সংবাদটি আমাদের নজরে এসেছে। প্রকৃতপক্ষে আইজিপির বাসভবনে কোন ধরণের চুরির ঘটনা ঘটেনি। যথাযথ যাচাই-বাছাই ছাড়াই কিছু গণমাধ্যম এ ধরণের তথ্য প্রচার করেছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে। প্রকৃত ঘটনা হল- গত সোমবার (১৬ মার্চ) রাত ১১টার দিকে ঝড়-বৃষ্টির কারণে বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল। বাসার বাইরের ওয়াল সংলগ্ন সার্ভিস লাইনের ত
বাগেরহাটে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বাড়িতে চুরির ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করছে পুলিশ। তবে বাড়িতে চুরির খবরটি সত্য নয় বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার।
বুধবার (১৮ মার্চ) দুপুরে পুলিশ সুপার মো. হাছান চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেপ্তার তিনজন হলেন— মো রবিউল ইসলাম (২৮), আব্দুর কাদের (২৪) ও মো চঞ্চল শেখ (৩৮)। তাদের বাড়ি বাগেরহাটের বিভিন্ন এলাকায়।
জানা যায়, মঙ্গলবার সার্ভিস তার চুরির বিষয়টি থানা পুলিশের নজরে আসার পর অভিযান পরিচালনা করে জড়িত ৩ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় চুরি যাওয়া তার উদ্ধার করে পুলিশ।
বাগেরহাটের পুলিশ সুপার মো. হাছান চৌধুরী বলেন, বিভিন্ন অনলাইন ও গণমাধ্যমে আইজিপির বাসভবনে চুরির ঘটনা সংঘটিত হয়েছে বলে উল্লেখ করা হয়। সংবাদটি আমাদের নজরে এসেছে। প্রকৃতপক্ষে আইজিপির বাসভবনে কোন ধরণের চুরির ঘটনা ঘটেনি। যথাযথ যাচাই-বাছাই ছাড়াই কিছু গণমাধ্যম এ ধরণের তথ্য প্রচার করেছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে। প্রকৃত ঘটনা হল- গত সোমবার (১৬ মার্চ) রাত ১১টার দিকে ঝড়-বৃষ্টির কারণে বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল। বাসার বাইরের ওয়াল সংলগ্ন সার্ভিস লাইনের তার ছিড়ে মাটিতে পড়ে যায়, পরবর্তীতে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই তারগুলো নিয়ে যায়।
What's Your Reaction?