আইডব্লিউওসি এবং ঢাকা ওয়াসা দিবাযত্ন কেন্দ্র উদ্বোধন
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট মাসাতো কান্দা এবং ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম যৌথভাবে এডিবির অর্থায়নে ঢাকা ওয়াসার চলমান প্রকল্পগুলোর অধীনে নির্মিত সমন্বিত পানি পরিচালন কেন্দ্র (আইডব্লিউওসি) এবং ঢাকা ওয়াসা দিবাযত্ন কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৪ মে) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রথম উদ্যোগ, সমন্বিত পানি পরিচালন কেন্দ্র (আইডব্লিউওসি), ঢাকা পানি সরবরাহ নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্পের (ডিডব্লিউএসএনআইপি) অধীনে প্রতিষ্ঠিত হয়েছে।
আইডব্লিউওসি হলো একটি জিআইএস-ভিত্তিক কেন্দ্রীভূত সম্পদ ব্যবস্থাপনা ও পর্যবেক্ষণ ব্যবস্থা, যা একটিমাত্র নিয়ন্ত্রণ কক্ষ থেকে পানি উৎপাদন এবং পানির গুণমানের সম্পূর্ণ স্বয়ংক্রিয় রিয়েল-টাইম পর্যবেক্ষণে সক্ষম।
এই ব্যবস্থাটি পরিচালনগত দক্ষতা বৃদ্ধি, পর্যবেক্ষণ ক্ষমতা জোরদার এবং ঢাকা ওয়াসার গ্রাহকদের জন্য সেবার মান উন্নত করবে বলে আশা করা হচ্ছে।
বিশিষ্ট অতিথিরা ঢাকা পরিবেশগতভাবে টেকসই পানি সরবরাহ প্রকল্পের (ডিইএসডব্লিউএস) অধীনে এডিবি-র অনুদানে বাস্তবায়িত নবপ্রতিষ্ঠিত দিবাযত্ন কেন্দ্রটিও উদ্বোধন করেন।
বিশেষ করে নারী কর্মীদের জ

বিশেষ করে নারী কর্মীদের জন্য আরও অন্তর্ভুক্তিমূলক ও সহায়ক কর্মপরিবেশ তৈরির লক্ষ্যে ঢাকা ওয়াসার লিঙ্গ সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি (জিইএসআই) কৌশলগত কর্ম পরিকল্পনার সাথে সঙ্গতি রেখে এই কেন্দ্রটি স্থাপন করা হয়েছে।
সুসজ্জিত এই শিশু দিবাযত্ন কেন্দ্রটিতে ৬ মাস থেকে ৬ বছর বয়সী শিশুদের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য এবং শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করার জন্য স্তন্যপান করানোর সুবিধা, বিশ্রাম ও কার্যকলাপের স্থান, খাবারের জায়গা, শিশুবান্ধব শৌচাগার, সিসিটিভি পর্যবেক্ষণ, জরুরি সেবা সহায়তা এবং অন্যান্য আধুনিক সুযোগ-সুবিধা রয়েছে। কেন্দ্রটিতে ঢাকা ওয়াসার কর্মীদের সর্বোচ্চ ২০ জন শিশুকে রাখা যাবে।
এই দুটি কেন্দ্রের উদ্বোধন ঢাকা ওয়াসার উৎকৃষ্ট সেবা, প্রাতিষ্ঠানিক আধুনিকীকরণ, টেকসই উন্নয়ন এবং সামাজিক অন্তর্ভুক্তির প্রতিশ্রুতির ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ঢাকা ওয়াসাকে তাদের ধারাবাহিক সমর্থনের জন্য এডিবিকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
ঢাকা শহরে দ্রুত নগরায়ণ, জলবায়ু ঝুঁকি এবং পানির ক্রমবর্ধমান চাহিদার মতো ক্রমবর্ধমান চ্যালেঞ্জগুলোর ওপর আলোকপাত করে তিনি ঢাকা ওয়াসার আসন্ন পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন অবকাঠামো প্রকল্পগুলোর জন্য আর্থিক সহায়তা ও অংশীদারিত্বমূলক সমর্থন অব্যাহত রাখার জন্য এডিবি প্রেসিডেন্টকে অনুরোধ জানান।
এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপ-ব্যবস্থাপনা পরিচালক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।