আইনমন্ত্রীর একান্ত সচিব হলেন ঢাকার সিজিএম 

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানের একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজিএম) মো. সাজ্জাদুর রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব এ এফ এম গোলজার রহমান রাষ্ট্রপতির আদেশ করে এ প্রজ্ঞাপন জারি করেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামানের অভিপ্রায় অনুযায়ী বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের নিম্নবর্ণিত কর্মকর্তাকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত একান্ত সচিব পদে নিয়োগ/বদলি করা হলো। আগামী ১৯ ফেব্রুয়ারির পূর্বাহে বর্তমান পদের দায়িত্বভার অর্পণপূর্বক অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

আইনমন্ত্রীর একান্ত সচিব হলেন ঢাকার সিজিএম 

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানের একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজিএম) মো. সাজ্জাদুর রহমান।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব এ এফ এম গোলজার রহমান রাষ্ট্রপতির আদেশ করে এ প্রজ্ঞাপন জারি করেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামানের অভিপ্রায় অনুযায়ী বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের নিম্নবর্ণিত কর্মকর্তাকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত একান্ত সচিব পদে নিয়োগ/বদলি করা হলো।

আগামী ১৯ ফেব্রুয়ারির পূর্বাহে বর্তমান পদের দায়িত্বভার অর্পণপূর্বক অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow