আইনশৃঙ্খলা বাহিনীকে নির্মম নয়, কঠোর হওয়ার আহ্বান দুর্যোগ প্রতিমন্ত্রীর

অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্মম না হয়ে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন। তিনি বলেন, বর্তমান সময়ে অপরাধীরা পুলিশের ভয় পায় না, বরং ভালো মানুষই পুলিশের ভয় পায়-এই পরিস্থিতি বদলাতে হবে। সোমবার (৯ মার্চ/২৬) দুপুরে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, থানায় অপরাধীদের অবাধ উপস্থিতির অভিযোগ রয়েছে, যা পরিবর্তন করা জরুরি। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে নিজেদের অবস্থান শক্তিশালী করে কঠোরভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি আরও বলেন,তালিকাভুক্ত অপরাধীদের বিরুদ্ধে অভিযান জোরদার করতে হবে এবং মাদকবিরোধী অভিযানসহ যেকোনো একটি ক্ষেত্র থেকে কঠোরভাবে অভিযান শুরু করলে অপরাধীরা বুঝতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় হয়েছে। পুলিশের প্রতি সাধারণ মানুষের ভীতি প্রসঙ্গে তিনি বলেন, এমন পরিবেশ তৈরি করতে হবে যাতে অপরাধীরাই আইনশৃঙ্খলা বাহিনীকে ভয় পায়, সাধারণ মানুষ নয়। সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বক্তব্য রাখেন। সভায় জে

আইনশৃঙ্খলা বাহিনীকে নির্মম নয়, কঠোর হওয়ার আহ্বান দুর্যোগ প্রতিমন্ত্রীর

অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্মম না হয়ে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন। তিনি বলেন, বর্তমান সময়ে অপরাধীরা পুলিশের ভয় পায় না, বরং ভালো মানুষই পুলিশের ভয় পায়-এই পরিস্থিতি বদলাতে হবে।

সোমবার (৯ মার্চ/২৬) দুপুরে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, থানায় অপরাধীদের অবাধ উপস্থিতির অভিযোগ রয়েছে, যা পরিবর্তন করা জরুরি। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে নিজেদের অবস্থান শক্তিশালী করে কঠোরভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি আরও বলেন,তালিকাভুক্ত অপরাধীদের বিরুদ্ধে অভিযান জোরদার করতে হবে এবং মাদকবিরোধী অভিযানসহ যেকোনো একটি ক্ষেত্র থেকে কঠোরভাবে অভিযান শুরু করলে অপরাধীরা বুঝতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় হয়েছে।

পুলিশের প্রতি সাধারণ মানুষের ভীতি প্রসঙ্গে তিনি বলেন, এমন পরিবেশ তৈরি করতে হবে যাতে অপরাধীরাই আইনশৃঙ্খলা বাহিনীকে ভয় পায়, সাধারণ মানুষ নয়। সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বক্তব্য রাখেন। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বাজার ব্যবস্থাপনা, মাদক ও অপরাধ দমনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু, অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন, মুফতি মুহাম্মদুল্লাহ ও মোহাম্মদ সালমান ওমর। এ সময় জেলা পুলিশ সুপার, সিভিল সার্জন, র‍্যাব ও বিজিবির প্রতিনিধিসহ বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow