আইনশৃঙ্খলা বাহিনীর যানবাহনে জ্বালানি তেল সরবরাহে বিশেষ নির্দেশনা

দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যবহৃত যানবাহনে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল দিতে পাম্পগুলোকে বিশেষ নির্দেশনা দিয়েছে সরকার। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-১ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।  শনিবার (১৮ এপ্রিল) মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে।  নির্দেশনায় বলা হয়, কারাগারের জরুরি প্রয়োজনে দিন ও রাতের যেকোনো সময় বন্দি চালান, কয়েদি হাসপাতালে প্রেরণসহ বিভিন্ন দায়িত্ব পালনে যানবাহনের ব্যবহার প্রয়োজন হয়। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষা, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং বিভিন্ন অভিযানে অংশগ্রহণের ক্ষেত্রেও সংশ্লিষ্ট বাহিনীর যানবাহন নিয়মিত ব্যবহৃত হচ্ছে। এ প্রেক্ষাপটে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং কারা অধিদপ্তরের যানবাহনে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে দেশের সব পেট্রোল পাম্পকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। চিঠিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বাস্তবায়নের আহ্বান জানানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণ

আইনশৃঙ্খলা বাহিনীর যানবাহনে জ্বালানি তেল সরবরাহে বিশেষ নির্দেশনা

দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যবহৃত যানবাহনে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল দিতে পাম্পগুলোকে বিশেষ নির্দেশনা দিয়েছে সরকার। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-১ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। 

শনিবার (১৮ এপ্রিল) মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে। 

নির্দেশনায় বলা হয়, কারাগারের জরুরি প্রয়োজনে দিন ও রাতের যেকোনো সময় বন্দি চালান, কয়েদি হাসপাতালে প্রেরণসহ বিভিন্ন দায়িত্ব পালনে যানবাহনের ব্যবহার প্রয়োজন হয়। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষা, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং বিভিন্ন অভিযানে অংশগ্রহণের ক্ষেত্রেও সংশ্লিষ্ট বাহিনীর যানবাহন নিয়মিত ব্যবহৃত হচ্ছে।

এ প্রেক্ষাপটে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং কারা অধিদপ্তরের যানবাহনে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে দেশের সব পেট্রোল পাম্পকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

চিঠিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক উপসচিব স্বাক্ষরিত এ আদেশে বলা হয়েছে, জননিরাপত্তা নিশ্চিতকরণে নিয়োজিত এসব বাহিনীর কার্যক্রম নির্বিঘ্ন রাখতে জ্বালানি সরবরাহে কোনো ধরনের বিঘ্ন ঘটানো যাবে না।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow