আইনি বিপাকে প্রকাশ রাজ
বিতর্কে জড়ালেন দক্ষিণী সিনে-ইন্ডাষ্ট্রির জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজ। এবার তার তীক্ষ্ণ মন্তব্য ও সাহসিকতা তাকে দাঁড় করিয়ে দিয়েছে আইনি কাঠগড়ায়। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার গুরুতর অভিযোগে এবার তার বিরুদ্ধে রণহুঙ্কার ছেড়েছেন ভারতের এক বিজেপি নেতা, দাবি তুলেছেন কঠোর আইনি পদক্ষেপের।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, অন্ধ্রপ্রদেশের টিটিডি বোর্ডের সদস্য, বিজেপি নেতা বানু প্রকাশ আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছেন। অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে ‘মানহানিকর ও বিদ্বেষপূর্ণ মন্তব্য’ করার অভিযোগ তুলেছেন। কেবল তাই নয়, ‘রামায়ণ’-কে বিকৃতভাবে উপস্থাপন, হিন্দু ধর্মের বিশ্বাসকে অসম্মান করার দাবিও করেন এই নেতা।
শুধু প্রকাশ রাজের বিরুদ্ধেই নয়, বরং যারা এসব মন্তব্যকে সমর্থন বা উৎসাহ দিয়েছেন তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বানু প্রকাশ বলেন,’এ ধরনের মন্তব্য সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিঘ্ন ঘটাতে পারে, তাই কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি।‘
চলতি বছরের জানুয়ারিতে প্রকাশ রাজ কেরালা লিটারেচার ফেস্টিভ্যালে অংশ নেন। সেখান থেকেই এই বিতর্কের সূত্রপাত। এ অনুষ্ঠানে প্রকাশ রাজ শিশুদের নাট্য পরিবেশনার
বিতর্কে জড়ালেন দক্ষিণী সিনে-ইন্ডাষ্ট্রির জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজ। এবার তার তীক্ষ্ণ মন্তব্য ও সাহসিকতা তাকে দাঁড় করিয়ে দিয়েছে আইনি কাঠগড়ায়। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার গুরুতর অভিযোগে এবার তার বিরুদ্ধে রণহুঙ্কার ছেড়েছেন ভারতের এক বিজেপি নেতা, দাবি তুলেছেন কঠোর আইনি পদক্ষেপের।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, অন্ধ্রপ্রদেশের টিটিডি বোর্ডের সদস্য, বিজেপি নেতা বানু প্রকাশ আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছেন। অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে ‘মানহানিকর ও বিদ্বেষপূর্ণ মন্তব্য’ করার অভিযোগ তুলেছেন। কেবল তাই নয়, ‘রামায়ণ’-কে বিকৃতভাবে উপস্থাপন, হিন্দু ধর্মের বিশ্বাসকে অসম্মান করার দাবিও করেন এই নেতা।
শুধু প্রকাশ রাজের বিরুদ্ধেই নয়, বরং যারা এসব মন্তব্যকে সমর্থন বা উৎসাহ দিয়েছেন তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বানু প্রকাশ বলেন,’এ ধরনের মন্তব্য সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিঘ্ন ঘটাতে পারে, তাই কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি।‘
চলতি বছরের জানুয়ারিতে প্রকাশ রাজ কেরালা লিটারেচার ফেস্টিভ্যালে অংশ নেন। সেখান থেকেই এই বিতর্কের সূত্রপাত। এ অনুষ্ঠানে প্রকাশ রাজ শিশুদের নাট্য পরিবেশনার কথা বলেন। রাম, লক্ষ্মণ, রাবণ ও শূর্পণখার মতো রামায়ণের চরিত্রগুলোকে আধুনিক ও ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করেন তিনি। সেখানে ফ্রুটস, পেমেন্টস এবং জিএসটির মতো উপাদান ব্যবহার করে হাস্যরস সৃষ্টি করা হয়েছিল বলে এ প্রতিবেদনে দাবি করা হয়েছে।
তার এই বর্ণনার ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। এ নিয়ে নেটিজেনদের একটি অংশ তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
এরপর ১৬ এপ্রিল আইনজীবী অমিতা সাচদেব অভিযোগ দায়ের করেন। নিজেকে একজন ধর্মপ্রাণ হিন্দু হিসেবে পরিচয় দিয়ে তিনি দাবি করেন, এই মন্তব্যগুলো ইচ্ছাকৃত এবং আপত্তিকর, যা তার ধর্মীয় অনুভূতিতে গভীর আঘাত করেছে।
আইনজীবী অমিতা বলেন, ‘হিন্দু দেবদেবী এবং সনাতন ধর্মের প্রতি অবমাননা কোনোভাবেই সহ্য করা উচিত নয়।‘ তবে বিষয়টি নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি প্রকাশ রাজ।
প্রসঙ্গত, বর্তমানে প্রকাশ রাজ বেশ কয়েকটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। জানা যায়, ‘দৃশ্যম থ্রি’ সিনেমায় তার অভিনয়ের কথা রয়েছে। এতে তার সহশিল্পী হিসেবে থাকবেন—অজয় দেবগন, টাবুর মতো তারকা। থালাপাতি বিজয় অভিনীত ‘জন নায়াগান’ এবং মহেশ বাবু অভিনীত ‘বারাণসী’ সিনেমাতেও দেখা যাবে প্রকাশ রাজকে।