আইপিএল থেকে সরে দাঁড়ানোয় নিষেধাজ্ঞা, যা বললেন ইংলিশ ক্রিকেটার
আসন্ন আইপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের ব্যাটার বেন ডাকেট। দিল্লি ক্যাপিটালসের হয়ে এবার খেলার কথা ছিল তার। ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
আইপিএল নিলামে ২ কোটি রুপিতে দল পেয়েছিলেন ডাকেট। তাকে লোকেশ রাহুলের সঙ্গে ওপেনিং ব্যাটার হিসেবে ভাবা হচ্ছিল। তবে নতুন মৌসুমে তিনি খেলবেন না বলে জানিয়েছেন। এর ফলে আইপিএল কর্তৃপক্ষ তার ওপর ২০২৯ সাল পর্যন্ত নিষেধাজ্ঞা আরোপ করতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ডাকেট টেলিগ্রাফ স্পোর্ট-কে বলেন, ‘এটা খুব কঠিন সিদ্ধান্ত ছিল, এবং দিল্লির সবার কাছে আমি ক্ষমা চাইছি যে আমি আসতে পারছি না।’
তিনি আরও বলেন, ‘নিলামে নাম দেওয়ার সময় এটা আমার জন্য দারুণ সুযোগ ছিল। দিল্লির মতো একটি ফ্র্যাঞ্চাইজি আমাকে দলে নিয়েছে; এটা সত্যিই অসাধারণ। আইপিএল বিশ্বের সেরা প্রতিযোগিতা, এখানে সেরা খেলোয়াড়রা খেলে। এটা আমার জন্য দারুণ অভিজ্ঞতা হতে পারত।’
আইপিএলে না খেলার সিদ্ধান্ত নিয়ে নিজের অনিশ্চয়তার কথাও জানান তিনি, ‘হয়তো আমি কখনোই আইপিএলে খেলতে পারব না। আমার বর্তমান বয়সে ভবিষ্যতে সুযোগ পাওয়া কঠিন
আসন্ন আইপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের ব্যাটার বেন ডাকেট। দিল্লি ক্যাপিটালসের হয়ে এবার খেলার কথা ছিল তার। ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
আইপিএল নিলামে ২ কোটি রুপিতে দল পেয়েছিলেন ডাকেট। তাকে লোকেশ রাহুলের সঙ্গে ওপেনিং ব্যাটার হিসেবে ভাবা হচ্ছিল। তবে নতুন মৌসুমে তিনি খেলবেন না বলে জানিয়েছেন। এর ফলে আইপিএল কর্তৃপক্ষ তার ওপর ২০২৯ সাল পর্যন্ত নিষেধাজ্ঞা আরোপ করতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ডাকেট টেলিগ্রাফ স্পোর্ট-কে বলেন, ‘এটা খুব কঠিন সিদ্ধান্ত ছিল, এবং দিল্লির সবার কাছে আমি ক্ষমা চাইছি যে আমি আসতে পারছি না।’
তিনি আরও বলেন, ‘নিলামে নাম দেওয়ার সময় এটা আমার জন্য দারুণ সুযোগ ছিল। দিল্লির মতো একটি ফ্র্যাঞ্চাইজি আমাকে দলে নিয়েছে; এটা সত্যিই অসাধারণ। আইপিএল বিশ্বের সেরা প্রতিযোগিতা, এখানে সেরা খেলোয়াড়রা খেলে। এটা আমার জন্য দারুণ অভিজ্ঞতা হতে পারত।’
আইপিএলে না খেলার সিদ্ধান্ত নিয়ে নিজের অনিশ্চয়তার কথাও জানান তিনি, ‘হয়তো আমি কখনোই আইপিএলে খেলতে পারব না। আমার বর্তমান বয়সে ভবিষ্যতে সুযোগ পাওয়া কঠিন হতে পারে। তবে আশা করি, একদিন দিল্লির হয়ে প্রতিনিধিত্ব করতে পারব।’