আইপিএলকে ‘না’ বলে দেশকেই আগে রাখলেন তারা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এখন দর্শকচাহিদার তুঙ্গে। দর্শকদের পাশাপাশি ক্রিকেটারদের একটি বড় অংশও মুখিয়ে থাকেন আইপিএলে খেলার ব্যাপারে। তবে এখানে যেন কিছুটা ব্যতিক্রম ইংল্যান্ডের ক্রিকেটাররা।   ইতোমধ্যে আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ইংলিশ ওপেনার বেন ডাকেট। এবার জানা গেছে, আরও দুই ক্রিকেটার আইপিএলে খেলার প্রস্তাব পেলেও তা ফিরিয়ে দিয়েছেন। দ্যা টেলিগ্রাফ জানিয়েছে, ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটার জেমি স্মিথ এবং পেসার জশ টাংকে আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের পক্ষ থেকে আইপিএলে খেলার প্রস্তাব দেওয়া হলেও আগামী দুই মাস ইংল্যান্ডেই কাটাতে চান বলে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন দুজনই। আইপিএলের মিনি নিলাম থেকে দুই কোটি রুপিতে বেন ডাকেটকে দলে নিয়েছিল দিল্লী ক্যাপিটালস। এবারই প্রথমবার আইপিএলে খেলার কথা ছিল ডাকেটের। তবে ইংল্যান্ড জাতীয় দলের আসন্ন ব্যস্ত সূচির জন্য প্রস্তুতি নিতে আইপিএল না খেলার সিদ্ধান্ত নেন তিনি। নিজের ফর্ম ফিরে পেয়ে দলে জায়গা পোক্ত করা, নিজের ফিটনেস, মানসিক স্বাস্থ্য এবং পরিবারকে বেশি সময় দিতে চাওয়ার কথা জানিয়ে আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন বেন ডাকেট। দিল্লী ক্যাপিটালসের সমর

আইপিএলকে ‘না’ বলে দেশকেই আগে রাখলেন তারা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এখন দর্শকচাহিদার তুঙ্গে। দর্শকদের পাশাপাশি ক্রিকেটারদের একটি বড় অংশও মুখিয়ে থাকেন আইপিএলে খেলার ব্যাপারে। তবে এখানে যেন কিছুটা ব্যতিক্রম ইংল্যান্ডের ক্রিকেটাররা।  

ইতোমধ্যে আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ইংলিশ ওপেনার বেন ডাকেট। এবার জানা গেছে, আরও দুই ক্রিকেটার আইপিএলে খেলার প্রস্তাব পেলেও তা ফিরিয়ে দিয়েছেন। দ্যা টেলিগ্রাফ জানিয়েছে, ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটার জেমি স্মিথ এবং পেসার জশ টাংকে আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের পক্ষ থেকে আইপিএলে খেলার প্রস্তাব দেওয়া হলেও আগামী দুই মাস ইংল্যান্ডেই কাটাতে চান বলে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন দুজনই।

আইপিএলের মিনি নিলাম থেকে দুই কোটি রুপিতে বেন ডাকেটকে দলে নিয়েছিল দিল্লী ক্যাপিটালস। এবারই প্রথমবার আইপিএলে খেলার কথা ছিল ডাকেটের। তবে ইংল্যান্ড জাতীয় দলের আসন্ন ব্যস্ত সূচির জন্য প্রস্তুতি নিতে আইপিএল না খেলার সিদ্ধান্ত নেন তিনি। নিজের ফর্ম ফিরে পেয়ে দলে জায়গা পোক্ত করা, নিজের ফিটনেস, মানসিক স্বাস্থ্য এবং পরিবারকে বেশি সময় দিতে চাওয়ার কথা জানিয়ে আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন বেন ডাকেট। দিল্লী ক্যাপিটালসের সমর্থকদের কাছে ক্ষমাও চান তিনি।

আগের মৌসুমে আইপিএলে দল পেয়েও নাম সরিয়ে নেন ইংল্যান্ডের বর্তমানের সাদা বলের অধিনায়ক হ্যারি ব্রুক। যে কারণে ২ মৌসুমের জন্য আইপিএলে নিষিদ্ধ করা হয় ব্রুককে। এর আগে টেস্ট অধিনায়ক বেন স্টোকসও আইপিএলের পুরো মৌসুম না খেলে প্রাধান্য দিয়েছেন ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলাকে।

ইংল্যান্ডের ক্রিকেটারদের জাতীয় দলের খেলায় ধরে রাখতে একাধিক বছরের কেন্দ্রীয় চুক্তির অভিনব এক মডেল চালু করেছিল ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইসিবির সেই চুক্তির প্রভাবই যেন এবার পড়ছে মাঠের ক্রিকেটে। আইপিএলের অর্থের ঝনঝনানির চেয়ে দেশের খেলাকেই বেশি প্রাধান্য দিচ্ছেন ইংলিশ ক্রিকেটাররা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow