আইপিএলের প্লে-অফে নিশ্চিত তিন দল, বাকি দল কোনটি!

আইপিএলের জমজমাট আসর প্রায় শেষ হয়ে এসেছে। রাউন্ড রবিন লিগ পর্বের শেষ দিন আজ। আর দুটি মাত্র ম্যাচ। এই দুটি ম্যাচ পরই আইপিএল চলে যাবে কোয়ালিফায়ারে। এরপর অনুষ্ঠিত হবে ফাইনাল। অর্থ্যাৎ, আইপিএল শিরোপা উঠছে কোন ফ্রাঞ্চাইজির হাতে, এটা নিশ্চিত হতে আর বেশিদিন সময় নেই। ৩১ মে অনুষ্ঠিত হবে আইপিএলের জমজমাট ফাইনাল। আইপিএলের রাউন্ড রবিন লিগে অংশ নিয়েছে মোট ১০টি দল। এই পর্বে প্রতিটি দল খেলছে ১৪টি করে ম্যাচ। এর মধ্যে ৬টি দলই তাদের নির্ধারিত ম্যাচগুলো শেষ করে ফেলেছে। বাকি ৪টি দলের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ। দিনের প্রথম ম্যাচে মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে স্বাগতিক মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালস। এই ম্যাচটাই হতে যাচ্ছে রাজস্থান রয়্যালসের জন্য আক্ষরিক অর্থে ফাইনাল। ১৩ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স এর মধ্যেই আইপিএলের প্লে-ওঠার আগে ছিটকে পড়েছে। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিরের ৫ম স্থানে রয়েছে বৈভব সূর্যবংশীদের দল। আজ মুম্বাইকে হারাতে পারলেই উঠে যাবে চতুর্থ স্থানে। পেছনে ফেরে দেবে পাঞ্জাব কিংসকে। ১৪ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে বর্তমানে ৪র্থ স্থানে রয়েচে পাঞ্জাব। দিনের দ্বিতীয় তথা রা

আইপিএলের প্লে-অফে নিশ্চিত তিন দল, বাকি দল কোনটি!

আইপিএলের জমজমাট আসর প্রায় শেষ হয়ে এসেছে। রাউন্ড রবিন লিগ পর্বের শেষ দিন আজ। আর দুটি মাত্র ম্যাচ। এই দুটি ম্যাচ পরই আইপিএল চলে যাবে কোয়ালিফায়ারে। এরপর অনুষ্ঠিত হবে ফাইনাল।

অর্থ্যাৎ, আইপিএল শিরোপা উঠছে কোন ফ্রাঞ্চাইজির হাতে, এটা নিশ্চিত হতে আর বেশিদিন সময় নেই। ৩১ মে অনুষ্ঠিত হবে আইপিএলের জমজমাট ফাইনাল।

আইপিএলের রাউন্ড রবিন লিগে অংশ নিয়েছে মোট ১০টি দল। এই পর্বে প্রতিটি দল খেলছে ১৪টি করে ম্যাচ। এর মধ্যে ৬টি দলই তাদের নির্ধারিত ম্যাচগুলো শেষ করে ফেলেছে। বাকি ৪টি দলের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ।

দিনের প্রথম ম্যাচে মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে স্বাগতিক মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালস। এই ম্যাচটাই হতে যাচ্ছে রাজস্থান রয়্যালসের জন্য আক্ষরিক অর্থে ফাইনাল। ১৩ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স এর মধ্যেই আইপিএলের প্লে-ওঠার আগে ছিটকে পড়েছে।

১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিরের ৫ম স্থানে রয়েছে বৈভব সূর্যবংশীদের দল। আজ মুম্বাইকে হারাতে পারলেই উঠে যাবে চতুর্থ স্থানে। পেছনে ফেরে দেবে পাঞ্জাব কিংসকে। ১৪ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে বর্তমানে ৪র্থ স্থানে রয়েচে পাঞ্জাব।

দিনের দ্বিতীয় তথা রাউন্ড রবিন লিগের একেবারে শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালস ও কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচ অনেকটাই নিয়মরক্ষার। কারণ, ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে আগেই ছিটকে গেছে দিল্লি ক্যাপিটালস। ১৩ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে খানিকটা সম্ভাবনা এখনও ধরে রেখেছে কলকাতা নাইট রাইডার্স।

আজ দিনের প্রথম ম্যাচে যদি রাজস্তান হেরে যায় মুম্বাইয়ের কাছে এবং দ্বিতীয় ম্যাচে কলকাতা জিতে যায় দিল্লির বিপক্ষে, তাহলে পাঞ্জাব কিংস এবং কলকাতার পয়েন্ট হয়ে যাবে সমান। সে ক্ষেত্রে রান রেট হিসেবে আসবে। পাঞ্জাব কিংস ০.৩০৯ রান রেট নিয়ে কেকেআরের চেয়ে (০.০১১) অনেকটা এগিয়ে আছে। আজ দিল্লিকে অনেক বড় ব্যবধানে হারাতে পারলে হয়তো কেকেআরের একটা সম্ভাবনা তৈরি হতে পারে।

র‌য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, গুজরাট টাইটান্স, সানরাইজার্স হায়দরাবাদ - এই তিন দল ১৪ ম্যাচ শেষে সমান ১৮ পয়েন্ট করে নিয়ে রান রেটের ব্যবধানে যথাক্রমে শীর্ষে বেঙ্গালুরু, গুজরাট এবং হায়দরাবাদ।

অবস্থান দল ম্যাচ জয় হার ফল হয়নি পয়েন্ট নেট রানরেট
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১৪ ১৮ +০.৭৮৩
গুজরাট টাইটান্স ১৪ ১৮ +০.৬৯৫
সানরাইজার্স হায়দরাবাদ ১৪ ১৮ +০.৫২৪
পাঞ্জাব কিংস ১৪ ১৫ +০.৩০৯
রাজস্থান রয়্যালস ১৩ ১৪ +০.০৮৩
কলকাতা নাইট রাইডার্স ১৩ ১৩ +০.০১১
চেন্নাই সুপার কিংস ১৪ ১২ -০.৩৪৫
দিল্লি ক্যাপিটালস ১৩ ১২ -০.৮৭১
মুম্বাই ইন্ডিয়ান্স ১৩ -০.৫১০
১০ লখনউ সুপার জায়ান্টস ১৪ ১০ -০.৭৪০

আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow