আইসিসি থেকে বিশাল সুখবর পেল বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে একদিনের আন্তর্জাতিক সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ। সর্বশেষ হালনাগাদে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের র‍্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে নবম স্থানে উঠে এসেছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দল। এই উন্নতির ফলে ২০২৭ সালের একদিনের বিশ্বকাপে সরাসরি জায়গা পাওয়ার দৌড়ে নিজেদের অবস্থান আরও শক্ত করল বাংলাদেশ। আগামী বছরের ৩১ মার্চ প্রকাশিত র‍্যাংকিংয়ের ভিত্তিতেই নির্ধারণ হবে কোন দলগুলো সরাসরি বিশ্বকাপে অংশ নেবে। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়া শীর্ষ আটটি দল সরাসরি খেলবে বিশ্বকাপে। বর্তমানে দক্ষিণ আফ্রিকা রয়েছে পঞ্চম স্থানে এবং জিম্বাবুয়ে একাদশে। সে হিসেবে নবম স্থানে থাকা বাংলাদেশ যদি এই অবস্থান ধরে রাখতে পারে, তাহলে সরাসরি বিশ্বকাপে খেলার সম্ভাবনা উজ্জ্বল থাকবে। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের পরও ৭৬ রেটিং পয়েন্ট নিয়ে দশম স্থানে ছিল বাংলাদেশ, যেখানে ৭৭ পয়েন্ট নিয়ে এক ধাপ এগিয়ে ছিল ক্যারিবীয়রা। তবে এবার পাকিস্তানের মতো শক্তিশালী দলের বিপক্ষে সিরিজ জেতায় বাংলাদেশের রেটিং বেড়ে দাঁড়িয়েছে ৭৯-এ, ফলে তারা উঠে এসেছে নবম স্থানে। অ

আইসিসি থেকে বিশাল সুখবর পেল বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে একদিনের আন্তর্জাতিক সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ। সর্বশেষ হালনাগাদে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের র‍্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে নবম স্থানে উঠে এসেছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দল।

এই উন্নতির ফলে ২০২৭ সালের একদিনের বিশ্বকাপে সরাসরি জায়গা পাওয়ার দৌড়ে নিজেদের অবস্থান আরও শক্ত করল বাংলাদেশ। আগামী বছরের ৩১ মার্চ প্রকাশিত র‍্যাংকিংয়ের ভিত্তিতেই নির্ধারণ হবে কোন দলগুলো সরাসরি বিশ্বকাপে অংশ নেবে। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়া শীর্ষ আটটি দল সরাসরি খেলবে বিশ্বকাপে।

বর্তমানে দক্ষিণ আফ্রিকা রয়েছে পঞ্চম স্থানে এবং জিম্বাবুয়ে একাদশে। সে হিসেবে নবম স্থানে থাকা বাংলাদেশ যদি এই অবস্থান ধরে রাখতে পারে, তাহলে সরাসরি বিশ্বকাপে খেলার সম্ভাবনা উজ্জ্বল থাকবে।

এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের পরও ৭৬ রেটিং পয়েন্ট নিয়ে দশম স্থানে ছিল বাংলাদেশ, যেখানে ৭৭ পয়েন্ট নিয়ে এক ধাপ এগিয়ে ছিল ক্যারিবীয়রা। তবে এবার পাকিস্তানের মতো শক্তিশালী দলের বিপক্ষে সিরিজ জেতায় বাংলাদেশের রেটিং বেড়ে দাঁড়িয়েছে ৭৯-এ, ফলে তারা উঠে এসেছে নবম স্থানে।

অন্যদিকে পাকিস্তানের অবস্থান অপরিবর্তিত থাকলেও তাদের রেটিং পয়েন্ট কমে হয়েছে ১০২।

এখনও অষ্টম স্থানে থাকা ইংল্যান্ডের চেয়ে বাংলাদেশ নয় পয়েন্ট পিছিয়ে আছে। ফলে আপাতত অবস্থান উন্নতি কঠিন হলেও সামনে রয়েছে রেটিং বাড়ানোর সুযোগ।

আগামী মাসে তিনটি একদিনের ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড। র‍্যাংকিংয়ের দুই নম্বরে থাকা দলটির বিপক্ষে ভালো ফল করতে পারলে আরও পয়েন্ট যোগ হবে বাংলাদেশের ঝুলিতে।

১৭, ২০ ও ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে একদিনের ম্যাচগুলো। জানা গেছে, অন্য প্রতিযোগিতায় ব্যস্ততার কারণে এই সিরিজে নিউজিল্যান্ড তাদের কয়েকজন শীর্ষ খেলোয়াড়কে পাবে না। তাই র‍্যাংকিংয়ে নিজেদের অবস্থান আরও মজবুত করার বড় সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের সামনে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow