আইসিসি র‍্যাংকিংয়ে বড় লাফ নাহিদ রানা, শরিফুল, মোস্তাফিজদের

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর আইসিসি র‍্যাংকিংয়েও উন্নতি হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের। কিউইদের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয়ের পথে বাংলাদেশের পেসাররা ছিলেন সবচেয়ে আলোচনায়। নাহিদ রানা, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান, তিন পেসার মিলে নিয়েছেন মোট ১৮ উইকেট, যার প্রভাব পড়েছে র‍্যাংকিংয়েও। তিন ম্যাচে ৮ উইকেট নিয়ে সিরিজ সেরা হওয়া নাহিদ রানা এক লাফে ১৬ ধাপ এগিয়ে এখন অবস্থান করছেন ওয়ানডে র‍্যাংকিংয়ের ৪৮ নম্বরে। অন্যদিকে তিন ম্যাচে ৫ উইকেট পাওয়া শরিফুল ইসলাম এগিয়েছেন ১১ ধাপ, তার বর্তমান অবস্থান ২৮। আর সিরিজে মাত্র এক ম্যাচ খেলেই ৫ উইকেট নেওয়া মোস্তাফিজুর রহমান ১৪ ধাপ উন্নতি করে উঠে এসেছেন ৪১ নম্বরে। ব্যাটারদের তালিকাতেও উন্নতি হয়েছে বাংলাদেশের দুইজনের। সিরিজে একমাত্র সেঞ্চুরি করা নাজমুল হোসেন শান্ত ১১ ধাপ এগিয়ে এখন ৩২ নম্বরে অবস্থান করছেন। আর একটি ফিফটিসহ তিন ম্যাচে ১২৯ রান করা লিটন দাস এগিয়েছেন ১৫ ধাপ, তার বর্তমান অবস্থান ৬৫। অলরাউন্ডারদের র‍্যাংকিংয়েও উন্নতি হয়েছে বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের। সিরিজে ব্যাট ও বল হাতে অবদান রেখে তিনি যৌথভাবে উঠে এসেছেন তিন নম্বরে। তার

আইসিসি র‍্যাংকিংয়ে বড় লাফ নাহিদ রানা, শরিফুল, মোস্তাফিজদের

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর আইসিসি র‍্যাংকিংয়েও উন্নতি হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের। কিউইদের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয়ের পথে বাংলাদেশের পেসাররা ছিলেন সবচেয়ে আলোচনায়। নাহিদ রানা, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান, তিন পেসার মিলে নিয়েছেন মোট ১৮ উইকেট, যার প্রভাব পড়েছে র‍্যাংকিংয়েও।

তিন ম্যাচে ৮ উইকেট নিয়ে সিরিজ সেরা হওয়া নাহিদ রানা এক লাফে ১৬ ধাপ এগিয়ে এখন অবস্থান করছেন ওয়ানডে র‍্যাংকিংয়ের ৪৮ নম্বরে। অন্যদিকে তিন ম্যাচে ৫ উইকেট পাওয়া শরিফুল ইসলাম এগিয়েছেন ১১ ধাপ, তার বর্তমান অবস্থান ২৮। আর সিরিজে মাত্র এক ম্যাচ খেলেই ৫ উইকেট নেওয়া মোস্তাফিজুর রহমান ১৪ ধাপ উন্নতি করে উঠে এসেছেন ৪১ নম্বরে।

ব্যাটারদের তালিকাতেও উন্নতি হয়েছে বাংলাদেশের দুইজনের। সিরিজে একমাত্র সেঞ্চুরি করা নাজমুল হোসেন শান্ত ১১ ধাপ এগিয়ে এখন ৩২ নম্বরে অবস্থান করছেন। আর একটি ফিফটিসহ তিন ম্যাচে ১২৯ রান করা লিটন দাস এগিয়েছেন ১৫ ধাপ, তার বর্তমান অবস্থান ৬৫।

অলরাউন্ডারদের র‍্যাংকিংয়েও উন্নতি হয়েছে বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের। সিরিজে ব্যাট ও বল হাতে অবদান রেখে তিনি যৌথভাবে উঠে এসেছেন তিন নম্বরে। তার ও মোহাম্মদ নবির রেটিং এখন সমান ২৭৫। এই তালিকার শীর্ষে রয়েছেন আজমতউল্লাহ ওমরজাই (৩২৯ রেটিং), আর দ্বিতীয় স্থানে আছেন সিকান্দার রাজা (২৭৬ রেটিং)।

এদিকে একই আপডেটে অন্তর্ভুক্ত হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের পারফরম্যান্সও। ওই ম্যাচে ৫১ রানের অপরাজিত ইনিংস খেলা তাওহিদ হৃদয় ব্যাটিং র‍্যাংকিংয়ে ৯ ধাপ এগিয়ে এখন অবস্থান করছেন ৩৯ নম্বরে।

এসকেডি/আইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow