আইসিসির সেরা একাদশে ভারতীয়দের দাপট

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হতেই সেরা একাদশ ঘোষণা করেছে আইসিসি। টুর্নামেন্টজুড়ে ব্যাটে-বলে পারফর্ম করাদের নিয়ে এই একাদশ তৈরি করেছে তারা। সেখানে শিরোপা জেতা ভারতের চার জন সুযোগ পেয়েছেন, যা সর্বোচ্চ। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে আইসিসি। টুর্নামেন্টের নকআউট পর্বে দারুণ ছন্দে ছিলেন ভারতের ওপেনার সাঞ্জু স্যামসন। দারুণ কয়েকটি ইনিংস খেলেছেন তিনি। ফাইনালেও ৮৯ রানের ইনিংসে টুর্নামেন্ট সেরার পুরস্কার জেতেন। এ ছাড়াও দলটির আরেক ওপেনার ঈশান কিশান, অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও পেসার জসপ্রীত বুমরাহও সেরা ১১ জনে জায়গা করে নিয়েছেন।  ওপেনিংয়ে আছেন টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক পাকিস্তানের শাহিবজাদা ফারহান। অধিনায়ক করা হয়েছে দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করামকে। অলরাউন্ডার হিসেবে জায়গা পেয়েছেন ইংল্যান্ডের উইল জ্যাকস ও উইন্ডিজের জেসন হোল্ডার। বোলিং বিভাগে রয়েছেন লুংঙ্গি এনগিডি, আদিল রশিদ ও ব্লেসিং মুজারাবানি। ১২তম খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে যুক্তরাষ্ট্রের শ্যাডলি ভ্যান শালকউইকে, যিনি পুরো টুর্নামেন্টে ১৩ উইকেট শিকার করে নজর কেড়েছেন। সেরা একাদশ : শাহিবজাদা ফারহান, সাঞ্জু স্যামসন (উইকেটক

আইসিসির সেরা একাদশে ভারতীয়দের দাপট

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হতেই সেরা একাদশ ঘোষণা করেছে আইসিসি। টুর্নামেন্টজুড়ে ব্যাটে-বলে পারফর্ম করাদের নিয়ে এই একাদশ তৈরি করেছে তারা। সেখানে শিরোপা জেতা ভারতের চার জন সুযোগ পেয়েছেন, যা সর্বোচ্চ। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে আইসিসি।

টুর্নামেন্টের নকআউট পর্বে দারুণ ছন্দে ছিলেন ভারতের ওপেনার সাঞ্জু স্যামসন। দারুণ কয়েকটি ইনিংস খেলেছেন তিনি। ফাইনালেও ৮৯ রানের ইনিংসে টুর্নামেন্ট সেরার পুরস্কার জেতেন। এ ছাড়াও দলটির আরেক ওপেনার ঈশান কিশান, অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও পেসার জসপ্রীত বুমরাহও সেরা ১১ জনে জায়গা করে নিয়েছেন। 

ওপেনিংয়ে আছেন টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক পাকিস্তানের শাহিবজাদা ফারহান। অধিনায়ক করা হয়েছে দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করামকে। অলরাউন্ডার হিসেবে জায়গা পেয়েছেন ইংল্যান্ডের উইল জ্যাকস ও উইন্ডিজের জেসন হোল্ডার। বোলিং বিভাগে রয়েছেন লুংঙ্গি এনগিডি, আদিল রশিদ ও ব্লেসিং মুজারাবানি। ১২তম খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে যুক্তরাষ্ট্রের শ্যাডলি ভ্যান শালকউইকে, যিনি পুরো টুর্নামেন্টে ১৩ উইকেট শিকার করে নজর কেড়েছেন।

সেরা একাদশ :

শাহিবজাদা ফারহান, সাঞ্জু স্যামসন (উইকেটকিপার), ঈশান কিশান, এইডেন মার্করাম (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, উইল জ্যাকস, জেসন হোল্ডার, জসপ্রীত বুমরাহ, লুংগি এনগিডি, আদিল রশিদ ও ব্লেসিং মুজারাবানি। অতিরিক্ত: শ্যাডলি ভ্যান শালকউইক

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow