আওয়ামী লীগের সাবেক এমপি মোসলেম উদ্দিন আর নেই
ময়মনসিংহ-৬ ফুলবাড়িয়া আসনের আওয়ামী লীগের পাঁচ বারের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মোসলেম উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। শনিবার (২ মে) বেলা সাড়ে ১১টায় রাজধানীর জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মোসলেম উদ্দিন ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, প্রাক্তন গণপরিষদের সদস্য, জাতীয় সংসদ সদস্য ও ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ছিলেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে, দুই মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ময়মনসিংহ-৬ আসন থেকে ১৯৮৬, ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে মোসলেম উদ্দিনকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা সাড়ে ১১টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মোসলেম উদ্দিনের ছেলে ইমদাদুল হক সেলিম বলেন, ঢাকার ধানমন্ডির তাকওয়া মসজিদে বাদ জোহর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতিতে, বিকেল ৩টায় ফুলব
ময়মনসিংহ-৬ ফুলবাড়িয়া আসনের আওয়ামী লীগের পাঁচ বারের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মোসলেম উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।
শনিবার (২ মে) বেলা সাড়ে ১১টায় রাজধানীর জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মোসলেম উদ্দিন ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, প্রাক্তন গণপরিষদের সদস্য, জাতীয় সংসদ সদস্য ও ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ছিলেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে, দুই মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ময়মনসিংহ-৬ আসন থেকে ১৯৮৬, ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে মোসলেম উদ্দিনকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা সাড়ে ১১টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
মোসলেম উদ্দিনের ছেলে ইমদাদুল হক সেলিম বলেন, ঢাকার ধানমন্ডির তাকওয়া মসজিদে বাদ জোহর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতিতে, বিকেল ৩টায় ফুলবাড়ীয়া সরকারি হাইস্কুল মাঠে ও বিকেল ৫টায় আলহাজ্ব মো. মোসলেম উদ্দিন এতিমখানা মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে নিউগী কুশমাইল নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে।
কামরুজ্জামান মিন্টু/এফএ/এমএস
What's Your Reaction?