আওয়ামী লীগ নেতার পদত্যাগ

গোপালগঞ্জের মুকসুদপুর পৌর আওয়ামী লীগ নেতা বিনয় কুমার পাল দলের সব সাংগঠনিক পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) বিকেলে মুকসুদপুর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন। তিনি উপজেলার চন্ডিবরদী গ্রামের ধীরেন চন্দ্র পালের ছেলে। মুকসুদপুর পৌর আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ডের কোষাধ্যক্ষ পদে ছিলেন তিনি।  সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিনয় কুমার পাল বলেন, ‘আমি মুকসুদপুর পৌর আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ডের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলাম। আমার শারীরিক অসুস্থতা এবং ব্যক্তিগত সমস্যার কারণে স্বেচ্ছায় ও সজ্ঞানে আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদসহ সব পদ-পদবি থেকে পদত্যাগ করছি।’ পদত্যাগের ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘আজ থেকে আমার সঙ্গে আওয়ামী লীগের আর কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না।’ সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের কাছে তিনি তার লিখিত পদত্যাগপত্র তুলে ধরেন এবং ব্যক্তিগত কারণেই এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

আওয়ামী লীগ নেতার পদত্যাগ

গোপালগঞ্জের মুকসুদপুর পৌর আওয়ামী লীগ নেতা বিনয় কুমার পাল দলের সব সাংগঠনিক পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।

শনিবার (২৫ জুলাই) বিকেলে মুকসুদপুর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।

তিনি উপজেলার চন্ডিবরদী গ্রামের ধীরেন চন্দ্র পালের ছেলে। মুকসুদপুর পৌর আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ডের কোষাধ্যক্ষ পদে ছিলেন তিনি। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিনয় কুমার পাল বলেন, ‘আমি মুকসুদপুর পৌর আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ডের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলাম। আমার শারীরিক অসুস্থতা এবং ব্যক্তিগত সমস্যার কারণে স্বেচ্ছায় ও সজ্ঞানে আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদসহ সব পদ-পদবি থেকে পদত্যাগ করছি।’

পদত্যাগের ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘আজ থেকে আমার সঙ্গে আওয়ামী লীগের আর কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না।’

সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের কাছে তিনি তার লিখিত পদত্যাগপত্র তুলে ধরেন এবং ব্যক্তিগত কারণেই এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow