আওয়ামী লীগের ঝটিকা মিছিল, সরকারি কর্মচারীসহ আটক ৫

স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ঝটিকা মিছিল বের করার সময় এক সরকারি কর্মচারীসহ নিষিদ্ধ আওয়ামী লীগের পাঁচ কর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে আগারগাঁওয়ের আইডিবি ভবনের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে হাসান আলী নামে একজন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মচারী বলে নিশ্চিত করেছে পুলিশ। আটককৃতরা হলেন, মো. হাসান আলী (৪৩), জিসান আহমেদ (৩৯), মো. রইসুল ইসলাম মানিক, মো. ফারুক ইসলাম (৩৬) ও আশিক মোহাম্মদ (২৪)। স্থানীয় সূত্রে জানা যায়, স্বাধীনতা দিবস উপলক্ষে সকাল ৯টার দিকে আগারগাঁওয়ের বিটিআরসি ভবন এলাকা থেকে ১৫-২০ জনের একটি দল আচমকা মিছিল বের করেন। মিছিলটি আইডিবি ভবনের সামনে পৌঁছালে টহলরত পুলিশ তাদের ধাওয়া দেয়। পুলিশের উপস্থিতিতে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকেই পাঁচজনকে আটক করা হয়। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মিছিলের খবর পাওয়া মাত্রই পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। তিনি আরও বলেন, আটককৃতদের মধ্যে একজন সরকারি কর্ম

আওয়ামী লীগের ঝটিকা মিছিল, সরকারি কর্মচারীসহ আটক ৫
স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ঝটিকা মিছিল বের করার সময় এক সরকারি কর্মচারীসহ নিষিদ্ধ আওয়ামী লীগের পাঁচ কর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে আগারগাঁওয়ের আইডিবি ভবনের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে হাসান আলী নামে একজন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মচারী বলে নিশ্চিত করেছে পুলিশ। আটককৃতরা হলেন, মো. হাসান আলী (৪৩), জিসান আহমেদ (৩৯), মো. রইসুল ইসলাম মানিক, মো. ফারুক ইসলাম (৩৬) ও আশিক মোহাম্মদ (২৪)। স্থানীয় সূত্রে জানা যায়, স্বাধীনতা দিবস উপলক্ষে সকাল ৯টার দিকে আগারগাঁওয়ের বিটিআরসি ভবন এলাকা থেকে ১৫-২০ জনের একটি দল আচমকা মিছিল বের করেন। মিছিলটি আইডিবি ভবনের সামনে পৌঁছালে টহলরত পুলিশ তাদের ধাওয়া দেয়। পুলিশের উপস্থিতিতে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকেই পাঁচজনকে আটক করা হয়। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মিছিলের খবর পাওয়া মাত্রই পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। তিনি আরও বলেন, আটককৃতদের মধ্যে একজন সরকারি কর্মচারী রয়েছেন। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow